,

চসিকে নাছির বাদ, মনোনয়ন পেলেন রেজাউল

news-image

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র পদে প্রার্থী নির্বাচনে আবারও চমক দেখালো আওয়ামী লীগ। বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দিনের বদলে দলটির মনোনয়ন পেয়েছেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী।শনিবার (১৫ ফেব্রুয়ারি) গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় বোর্ড এবং স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথ সভায় তাকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত হয়।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে তার সরকারি বাসভবন গণভবনে সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে মেয়র পদের জন্য দলীয় মনোনয়ন ফরম কিনেছিলেন ২০ জন। এদের মধ্য থেকে রেজাউল করিম চৌধুরীকে চূড়ান্তভাবে নির্বাচন করে মনোনয়ন বোর্ড।

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়ন পাওয়া মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। দীর্ঘ রাজনৈতিক জীবনে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং আহ্বায়ক ছিলেন। চট্টগ্রাম মহানগর যুবলীগের কার্যকরী কমিটির সদস্য, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকেরও দায়িত্ব পালন করেন। পাশাপাশি চট্টগ্রাম নাগরিক আন্দোলনের আহ্বায়ক। এছাড়াও চট্টগ্রামের উন্নয়নের দাবিতে গঠিত চট্টগ্রাম নাগরিক পরিষদ, চট্টগ্রামের ব্যবসা-বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ ও চট্টগ্রামের দুঃখ খ্যাত চাকতাই খাল খনন সংগ্রাম কমিটিরি অন্যতম প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন।

এদিকে, আওয়ামী লীগ মাঠ গোছাতে আগেভাগেই দলীয় প্রার্থী ঘোষণা করলেও  চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনি তফসিল এখনও ঘোষণা করেনি নির্বাচন কমিশন। আগামীকাল রবিবার (১৬ ফেব্রুয়ারি) এ নির্বাচনের তফসিল ঘোষণার কথা রয়েছে। মার্চের শেষ দিকে এর ভোটগ্রহণের সময় নির্ধারণ করা হতে পারে।

২০১৫ সালের ২৮ এপ্রিল চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ করেছিল ইসি। এ সিটির বর্তমান পরিষদের মেয়াদ শেষ হবে ২০২০ সালের ৫ আগস্ট। নির্বাচনি আইন অনুযায়ী, মেয়াদপূর্তির পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। এ হিসেবে গত ৭ ফেব্রুয়ারি এই সিটির নির্বাচনের ক্ষণগণনা শুরু হয়েছে।

আওয়ামী  লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী,  চট্টগ্রাম সিটির সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলরদের সমর্থন দিতে ১৯ ফেব্রুয়ারি আবার বৈঠক হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা