,

ব্রাহ্মণবাড়িয়ায় ভালোবাসা দিবসে স্বামীর সাথে ঘুরতে বেড়িয়ে লাশ হলো স্ত্রী

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কোড্ডা সেতুর কাছে মোটরসাইকেল দুর্ঘটনায় পুতুল আক্তার (১৮) নামে এক স্ত্রী লাশ হলেন। ভালোবাসা দিবসে স্বামীর সঙ্গে ঘুরতে বের হয়ে শুক্রবার রাতে এ দূর্ঘটনা ঘটে। নিহত পুতুল জেলার আখাউড়া উপজেলার নারায়ণপুর গ্রামের দেলোয়ার মিয়ার স্ত্রী। এ ঘটনায় গুরুতর আহত দেলোয়ারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

নিহতের পারিবারের লোকজন জানিয়েছেন, গত দুই মাস আগে আখাউড়া উপজেলার নারায়ণপুর গ্রামের নাসির মিয়ার ছেলে ওমান প্রবাসী দেলোয়ারের সঙ্গে একই উপজেলার মাঝিগাছা গ্রামের মানিক মিয়ার মেয়ে পুতুলের বিয়ে হয়। ভালোবাসা দিবস উদযাপন করতে শুক্রবার সন্ধ্যায় মোটরাইকেলে স্ত্রী পুতুলকে নিয়ে ঘুরতে বের হন দেলোয়ার। দ্রুত গতিতে মোটরসাইকেল চালানোর কারণে কোড্ডা সড়ক সেতুর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন দেলোয়ার। এ সময় মোটরসাইকেলটি সড়কের পাশে খাদে পড়ে গুরুতর আহত হন তারা দুইজন। পরে তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্ত্যবরত চিকিৎসক পুতুলকে মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক এ.বি.এম মুসা জানান, মাথায় আঘাতের কারণে পুতুলের মৃত্যু হয়েছে। দেলোয়ারের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন লাশ মর্গে আছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য