,

আশুগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত, প্রতিবাদে মহাসড়ক অবরোধ

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে শুক্রবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় একজন মারা যায়। এর প্রতিবাদে এলাকাবাসী আধাঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে।
শুক্রবার মন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ উপজেলার সোহাগপুর বাস স্ট্যান্ডের নিকট দূর্ঘটনাটি সংঘটিত হয়।সড়ক দুর্ঘটনায় নিহতের প্রতিবাদে তাৎক্ষনিকভাবে এলাকাবাসী আধাঘন্টা সড়ক অবরোধ করে রাখে।পরবর্তীতে আশূগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুজন মিলে এলাকাবাসীকে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে এলাকাবাসী সন্ধ্যা সাতটায় অবরোধ প্রত্যাহার করে নেয়।

বিশ্বরোড খাটিহাতা হাইওয়ে থানার ওসি জানান,শুক্রবার সন্ধ্যায় ঢাকাগামী বাসের সাথে অজ্ঞাতনামা একটি মোটর সাইকেলের ধাক্কা লেগে আশুগঞ্জের সোহাগপুর বাস স্ট্যান্ডের নিকট অজ্ঞাত নামা মোটর সাইকেল আরোহী সাইকেল থেকে ছিটকে পড়ে যায়।পরবর্তীতে ঢাকাগামী একটি পণ্যবাহী ট্রাক সাইকেল আরোহীর উপর দিয়ে চলে যায় ।এসময় সাইকেল আরোহীর কোমর ভেঙ্গে যায়।

আশেপাশের লোকজন অজ্ঞাতনামা লোকটিকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।এ বিষয়ে খাটিহাতা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মঈনুল হোসেন বলেন,খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আহতকে উদ্ধার করি । তবে আহত ব্যক্তির কোন পরিচয় মেলেনি।আহত ব্যক্তির কোন পরিচয় পাওয়া গেলে তার নিকট আত্মীয়ের কাছে হস্তান্তর করা হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য