,

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতি পক্ষের হামলায় সাবেক ইউপি সদস্য নিহত

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পূর্ব বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আবু বক্কর সিদ্দিক (লকেট মেম্বার) (৫৫) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা সদরের প্রাত: বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মেম্বার ওই ইউনিয়নের বেপারী পাড়ার মৃত চমক বেপারীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ঈদের সময় শাহআলম মেম্বারের দুই ভাইকে লকেট মেম্বারের লোকজন হামলা করে। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। এই বিরোধকে কেন্দ্র করে সন্ধ্যায় সরাইল প্রাতঃ বাজার এলাকায় শাহআল মেম্বারের লোকজন আতংক সৃষ্টি করে তাকে কুপিয়ে আহত করে। পরে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদৎ হোসেন টিটু জানান, এ ঘটনায় নান্নু মিয়া নামে একজনকে আটক করা হয়েছে। লাশ জেলা সদরের মর্গে আছে। থানায় মামলা হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য