,

মুশফিকের সেঞ্চুরি, নাইমের ৮ উইকেট

news-image

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সফরে তিনি যাননি। নিরাপত্তা নিয়ে পরিবারের আপত্তি ছিল। পরে শোনা যায়, চোটের সমস্যাও আছে মুশফিকুর রহীমের। তবে চোট কাটিয়ে দলে ফেরার জন্য বোধ হয় মুখিয়েই রয়েছেন উইকেটরক্ষক এই ব্যাটসম্যান।

সামনে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট। তার আগে বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) প্রাপ্ত সুযোগের সর্বোচ্চ সদ্ব্যবহারই করলেন মুশফিক। কক্সবাজারে নর্থ জোনের হয়ে ইস্ট জোনের বিপক্ষে ১৪০ রানের চোখ ধাঁধানো এক ইনিংস খেলেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। ১৫৭ বলের ইনিংসে ১৬টি চার আর ১টি ছক্কা হাঁকান তিনি।

মুশফিকের বড় এই সেঞ্চুরিতে ভর করেও অবশ্য দলীয় সংগ্রহটা বড় হয়নি নর্থ জোনের। বাকি ব্যাটসম্যানদের কেউ যে ফিফটিও করতে পারেননি। অধিনায়ক নাইম ইসলাম ৩১, ওপেনার রনি তালুকদার ২৮ আর সানজামুল ইসলামের ব্যাট থেকে আসে ২৯ রান। ৮২.৪ ওভারে নর্থ জোন অলআউট হয়েছে ২৭২ রানে।

মুশফিক বলতে গেলে একাই লড়াই করেছেন। নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে নর্থ জোন। হারাবেই বা না কেন? অফস্পিনার নাইম হাসান যে ঘূর্ণি জাদুতে রীতিমত কোণঠাসা করে রেখেছিলেন প্রতিপক্ষকে।

ইস্ট জোনের স্পিনার নাইম ১০৭ রান খরচা করে একাই নিয়েছেন ৮টি উইকেট। বাকি দুই উইকেট নেন পেসার হাসান মাহমুদ।

জবাবে ৩ রান তুলতেই ২ উইকেট হারিয় বসেছে ইস্ট জোন। পিনাক ঘোষ ৩ আর মোহাম্মদ আশরাফুল শুন্য রানেই সাজঘরের পথ ধরেছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য