,

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ছেলের হাতে বাবা খুন

news-image

তৌহিদুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ছেলের বটি দা’য়ের কোপের আঘাতে আমির হোসেন (৫০) নামে এক বাবা খুন হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে পৌর এলাকার পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে।এ ঘটনার পর শুভ (২৩) নামে ওই ছেলে পলাতক রয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, বেশ কয়েকদিন ধরে শুভ তার বাবা আমির হোসেনের কাছে ব্যক্তিগত কাজের কথা বলে টাকা চেয়ে আসছিলো। এ নিয়ে আজ সকালে ছেলে ও বাবার মর্ধ্যে কথা কাটা-কাটি হয়।

এসময় ছেলে শুভ ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা দা দিয়ে বাবার মাথায় কোপ দেয়।গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আশংকাজনক অবস্থায় সেখান থেকে কুমিল্লায় নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

নবীনগর থানার (ওসি) রণজিৎত রায় জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ছেলে শুভকে গ্রেপ্তার চেষ্টায় অব্যাহত আছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য