,

বিমানবন্দরে বিনামূল্যে টেলিফোন সুবিধা

news-image

নিউজ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার বিনামূল্যে টেলিফোন সুবিধা চালু করা হয়েছে। ফলে বিদেশি পর্যটক কিংবা প্রবাসী, যে কেউই বিমানবন্দরে নেমে কোনো ফি পরিশোধ ছাড়াই প্রয়োজনীয় ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে আরও যাত্রীবান্ধব করতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের উদ্যোগে বিমানবন্দরে ফ্রি টেলিফোন বুথ বসিয়েছে বিটিসিএল। গত ৩ ফেব্রুয়ারি থেকে প্রবাসীরা দেশে ফিরে এখান থেকে কল করে কথা বলতে পারছেন।

ইমিগ্রেশন পার হওয়ার পরই রয়েছে এ টেলিফোন বুথটি। বিমানবন্দরের ভেতরে বিভিন্ন মোবাইল অপারেটর কোম্পানির বিক্রয় কেন্দ্র থেকে পাসপোর্ট ইস্যু করে সিম কিনে এখান থেকে কথা বলতে পারবেন যে কেউ।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে টব হেল্পলাইন নামের গ্রুপে মেহেদী হাসান ইফতি নামে একজন লিখেছেন, শাহজালাল বিমানবন্দরে নেমে ফ্রিতে কল করে যোগাযোগ করুন প্রিয়জনদের সঙ্গে। বিমানবন্দরে নামার পর আমাদের দরকার পড়ে রিসিভ করতে আসা প্রিয়জনদের সঙ্গে ফোনে যোগাযোগ করে অবস্থান নিশ্চিত করা। কিন্তু সে সময় দেখা যায় অনেকের নানা ধরনের বিপত্তি। যেমন কারো সিম থাকে না বা সিম থাকলে টাকা থাকে না।

আবার দু’টোই আছে, কিন্তু মোবাইলের চার্জ নেই। এমতাবস্থায় কী করবেন? সেজন্য বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে ফ্রি টেলিফোনের ব্যবস্থা করা হয়েছে প্রবাসীদের জন্য। ইমিগ্রেশন পার হওয়ার পরই রয়েছে এ টেলিফোন বুথটি। কথা বলুন ফ্রিতে। তাছাড়া বিমানবন্দরে যে মোবাইল অপারেটর কোম্পানিগুলো আছে সেখান থেকে পাসপোর্টের মাধ্যমেও সিম ক্রয় করতে পারবেন। জাতীয় পরিচয়পত্র লাগবে না।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ উল আহসান বাংলানিউজকে বলেন, বিমানবন্দরকে আরও যাত্রীবান্ধব করতে বিনামূল্যে টেলিফোন সুবিধা চালু করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য