,

দুর্বৃত্তের হামলায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারী আহত

news-image

অনলাইন ডেস্ক : নিউ ইয়র্কে হামলার শিকার হয়েছেন বাংলাদেশি এক নারী। পাতাল ট্রেনে করে যাওয়ার সময় ২৩ বছর বয়সী রাবিয়াকে ছুরি দিয়ে আঘাত করে এক দুর্বৃত্ত। গত বুধবার রাত ১০টার দিকে ব্রোনিক্সের ব্রুক অ্যাভিনিউ স্টেশনে এই ঘটনা ঘটে।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ‘সিবিএস নিউজ’ জানিয়েছে, গতবছর বাংলাদেশ থেকে নিউ ইয়র্কে যান রাবিয়া। নিউ ইয়র্কে ডানকিনস ডোনাটস নামে একটি দোকানে কাজ করেন তিনি। সেখান থেকেই বুধবার রাতে বাড়ি ফিরছিলেন রাবিয়া।

রাবিয়া বলেন, ‘আকস্মিক আমার ওপর ঝাপিয়ে পড়ে ছুরি দিয়ে আঘাত করেন ওই ব্যক্তি। আমার মুখে আঘাত করতে গেলে আমি হাত দিয়ে ঠেকাই। তখন তিনি আমার হাতে আক্রমণ করেন। নিজেকে বাঁচাতে আমি ট্রেনের অন্য কামড়ায় গেলেও হামলাকারী আমার পিছু নেন। আমি আর কখনো পাতাল ট্রেনে উঠব না।’

পুলিশ জানায়, ট্রেন যখন ১৩৮তম স্ট্রিটে গিয়েছে। তখনই ধারালো একটি বস্তু ব্যাগ থেকে বের করে তাকে আঘাত করা হয়। হামলার আগে তাদের মধ্যে কোনো কথা হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই নারীর ওপর হামলাকারী উঠে এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকে।

এ ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে পুলিশ। সেখানে দেখা যায় ২০-৩০ বছর বয়সী এক যুবক ছুরি দিয়ে হামলা করছে। পুলিশ জানিয়েছে, দ্রুত এই হামলাকারীকে আটক করা হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য