,

মিরপুরে হঠাৎ মাশরাফি

news-image

স্পোর্টস ডেস্ক : শেষবার তাকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দেখা গিয়েছিল বঙ্গবন্ধু বিপিএলে। প্রায় মাসখানেক বিরতির পর আবারও মাশরাফির পা পড়লো হোম অব ক্রিকেটে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মিরপুরে আসেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক। কিছুক্ষণ জিম করে আবার চলেও যান।

তো হঠাৎ করে কেন? আগামী মাসের শুরুতেই জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। বিশ্বকাপের পর এই সিরিজে মাশরাফিকে আবারও দেখা যেতে পারে লাল সবুজের জার্সি গায়ে। কদিন আগে কোচ রাসেল ডমিঙ্গোর সঙ্গে বসেছিলেনও তিনি।

মাশরাফি বিপিএলের সময় জানিয়েছিলেন, নির্বাচকরা যদি তাকে জাতীয় দলের বিবেচনায় রাখেন তাহলে তার খেলতে কোনো সমস্যা নেই।

সবকিছু ঠিকঠাক থাকলে তাকে আবারও দেখা যেতে পারে জাতীয় দলে। এ জন্য হয়তো নিজের ফিটনেস ঝালিয়ে নিচ্ছেন এই আইকন ক্রিকেটার।

প্রসঙ্গত, ১ মার্চ থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। সবগুলো খেলা হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য