,

রংপুর মেডিকেলে চীন ফেরত আরেক শিক্ষার্থী ভর্তি

news-image

রংপুর ব্যুরো : করোনা ভাইরাস সন্দেহে তৌফিক হোসেন নামে চীন ফেরত আরও এক শিক্ষার্থীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে। সে দিনাজপুরের ফুলবাড়ির আব্দুল কাদেরের ছেলে।

গতকাল বুধবার বিকেলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করে রমেকের করনা ইউনিটের মুখপাত্র ডা. নারায়ন চন্দ্র জানান, ৩ দিন আগে শিক্ষার্থী তৌফিক চীন থেকে দেশে ফিরে বাসায় আসে। গতকাল মঙ্গলবার থেকে সে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে জ্বর সর্দ্দি ও বুকে ব্যাথা অনুভব করে।

কিন্তু গত বুধবার দুপুর থেকে অসুস্থ হয়ে পড়লে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসা হলে তাকে সরাসরি করনা ইউনিটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন তার চিকিৎসা চলছে।

এ ব্যাপারে করনা রোগীদের জন্য গঠিত মেডিকেল বোর্ডের অন্যতম সদস্য মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা, নারায়ন চন্দ্র জানান ভর্তি হওয়া শিক্ষার্থীর রক্ত লালাসহ আরো কিছু শরীরে অংশ বিশেষের পরীক্ষার জন্য ঢাকার রোগ তত্ব বিভাগে পাঠানো হচ্ছে।

এদিকে এর আগে নীলফামারীর ডোমারের মির্জাগঞ্জের তাশদীদ হোসেন ও লালমনিরহাটের কালিগঞ্জের চলবলা মদনপুরের আল আমিনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়ছিল। এর মধ্যে আল আমিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আর তাশদীদ হোসেনের শরীরে করোনার লক্ষণ পাইনি আইইডিসিআর।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য