,

বাগেরহাটে মোরেলগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে জখম, গ্রেফতার ১

news-image

শেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট : বাগেরহাটের মোরেলগঞ্জে বাদুরতলা গ্রামে বসতবাড়ির সিমানা নিয়ে বিরোধে খবির উদ্দিন শেখ(৮০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে গুরুত্বর জখম করেছে পতিপক্ষরা। এ ঘটনায় পুলিশ লতিফ শেখের পুত্র জহির শেখ(২১) নামের এক যুবককে গ্রেফতার করেছে।

মামলার সূত্রে জানাগেছে, সোমবার বিকেলে সদর ইউনিয়নের বাদুরতলা গ্রামের খবির উদ্দিন শেখের বসতবাড়ির সিমানায় জোরপূর্বক মাটি কাটা শুরু করলে তাদেরকে বাড়ির মালিক বাঁধা দিলে প্রতিবেশী আব্দুল লতিফ শেখ ও শহিদুল ইসলামের নেতৃত্বে ৩/৪ জনের একটি সংঘবদ্ধ দল খবির উদ্দিনকে মারপিট ও ধারালো অস্ত্র দিলে রক্তাক্ত জখম করে।

এ ঘটনার পরপরই স্থানীয় লোকজন জখমী অবস্থায় ওই বৃদ্ধকে উদ্ধার করে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে আহত খবির উদ্দিনের ছেলে মোস্তফা শেখ বাদি হয়ে আব্দুল লতিফ শেখকে প্রধান আসামি করে ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

এ সর্ম্পকে থানা অফিসার ইনর্চাজ কেএম আজিজুল ইসলাম জানান, এ হামলার ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য