,

বিএসএফ-বিজিবির সম্পর্ক অত্যন্ত ভালো-ভারতীয় হাইকমিশনার 

news-image

তৌহিদুর রহমান নিটল,ব্রাহ্মণবাড়িয়া : ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস বলেছেন। আগামী বছরের মধ্যেই আখাউড়া- আগরতলা রেলপথ নির্মাণ কাজ শেষ হলো। আমরা নিয়মিত এটি তদারকি করছি। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর এলাকায় আখাউড়া-আগরতলা রেলপথ প্রকল্প কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা জানান তিনি।সীমান্তে বাংলাদেশি হত্যার বিষয়ে জানতে চাইলে রীভা গাঙ্গুলি দাস বলেন, বিএসএফ-বিজিবির অত্যন্ত ভালো সম্পর্ক।

তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলে এগুলো, বছরে দুইবার তাদের বৈঠক হয়। ডিসেম্বরেও বিজিবির ডিজি (মহাপরিচালক) গিয়েছিলেন। এটি সমন্বয়ে তাদের একটি প্রক্রিয়া রয়েছে। এ সময় হাইকমিশনারের ভারতীয় হাই কমিশনের প্রথম সচিব (রেলওয়ে উপদেষ্টা) আনিতা বারিক, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা, আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহামেদ নিজামী প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আখাউড়া-আগরতলা রেলপথ প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৯৮০ কোটি রুপি। আগামী বছরের জুন মাসে আখাউড়া-আগরতলা রেলপথ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য