,

প্রধানমন্ত্রীর উদ্বোধনে নাসিরনগরে শতভাগ বিদ্যুতায়ন ॥ আনন্দ র‌্যালী

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন ও আনন্দ র‌্যালী হয়েছে। আজ বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নাসিরনগর উপজেলাসহ দেশের সাতটি জেলা ও ২৩টি উপজেলার শতভাগ বিদ্যুতায়িত কার্যক্রমের উদ্বোধন করেন। শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতি-১ নাসিরনগর জোনাল অফিসের উদ্যোগে বিকালে এক বর্ণাঢ্য আনন্দ র‌্যালী বের হয়। র‌্যালীটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষে নাসিরনগর উপজেলা পরিষদ চত্বরে এ উপজেলাকে শতভাগ বিদ্যুতায়নের প্রধানমন্ত্রী উদ্বোধনের ফলক উন্মোচন করেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম।

এসময় উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ,উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফী, ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার শাহজাহান তালুকদার,ডিজিএম আবুল বাসার শামছুদ্দিন আহাম্মদ,সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার,উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে উয়াজ,মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,থানার অফিসার ইনচার্জ সাজেদুর রহমানসহ সরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি, সাংবাদিক,  আওয়ামীলীগের নেতবৃন্দ, বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাগণ ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন ।

নাসিরনগর জোনাল পল্লী বিদ্যুৎ সমিতি সূত্র জানায়,সমিতির হাওতায় নাসিরনগর উপজেলার ১৩টি ইউনিয়নের ১৩০টি গ্রামে প্রায় ১৫২ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে ৯৫৪ কিলোমিটার লাইন নিমার্ণের মাধ্যমে ৬০ হাজার ৮০১টি বিদ্যু সংযোগের মাধ্যমে শতভাগ বিদ্যুতায়িত উপজেলায় পরিণত হয়েছে। ফলে উপজেলার প্রায় ৬০ হাজার ৮০১টি পরিবার পল্লী বিদ্যুৎ বোর্ডের মাধ্যমে বিদ্যুৎ সুবিধাভোগী হল। এই উপজেলায় উপকেন্দ্রের সংখ্যা ১টি এবং ক্ষমতা ২০ এমভিএ।

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা