,

মুশফিক আকবরদের স্যালুট জানালেন

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ জয় করে আজ বুধবার দেশে ফিরছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা। তাদের বরণ করে নিতে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিরাজ করছে সাজ সাজ রব। এবার এ আয়োজনের সামনে দাঁড়িয়ে স্যালুট করা একটি ছবি পোস্ট করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।

বুধবার মুশফিকুর রহিম তার ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিটি পোস্ট করেন। ছবিটিতে দেখা যায়, বিশ্বচ্যাম্পিয়ন লেখা বিশাল ব্যানারে ট্রফি উঁচিয়ে আছেন আকবর আলীরা। আর তার নিচে হাত উঁচু করে স্যালুট দিচ্ছেন মুশফিকুর রহিম।

মুশফিক ছবিটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘তোমাদের জন্য গর্বিত ভাইয়েরা’।

গতকাল মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হয় ব্যানারসহ আলোকসজ্জার কাজ। আজ অপেক্ষা আকবর আলীদের আসার। দেশের ক্রিকেটের এমন সাফল্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আরও আয়োজন করছে নানা আয়োজনের।

এদিন বিকেলে ৪টা ৫৫ মিনিটে দেশে পৌঁছবেন আকবর আলীরা। বিমানবন্দরে তাদের বিশাল অভ্যার্থনা দেওয়া হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

ভারতকে তিন উইকেটে হারিয়ে বিশ্ব জয় করা যুবাদের তৎক্ষণাৎ শুভেচ্ছা জানিয়েছিলেন মুশফিক। ওইদিন নিজের ফেসবুক পেজে তিনি লিখেছিলেন, ‘নিঃসন্দেহে আমি বলতে পারি, বাংলাদেশের ক্রিকেটার হওয়া আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। যুবরা আমাকে গর্বিত করেছে, এ রকম গর্বিত কখনো হইনি। অভিনন্দন সুপারস্টার্স’।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য