,

চীন ফেরতরা ছাড়া পাবেন ভালোবাসা দিবসে

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে চীন ফেরতদের আশকোনা ক্যাম্প থেকে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। আজ বুধবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে হেলথ ক্যাম্পের উদ্বোধন করে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘চীন থেকে যাদের দেশে ফেরত আনা হয়েছে, তাদের কারও শরীরে কারোনাভাইরাস পাওয়া যায়নি। আগামী ১৪ ফেব্রুয়ারি শুক্রবার তাদের আশকোনা ক্যাম্প থেকে ছেড়ে দেওয়া হবে।’

বাংলাদেশে এখনো করোনাভাইরাসের কোনো রোগী পাওয়া যায়নি জানিয়ে জাহিদ মালেক বলেন, ‘সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে করোনাভাইরাস মোকাবিলায়। এরই মধ্যে করোনাভাইরাসের রোগীদের জন্য বিশেষায়িত বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতাল প্রস্তুত করা হয়েছে। এ ছাড়া আরও তিনটি হাসপাতাল প্রস্তুত করা হয়েছে।’

দেশবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, সিঙ্গাপুরে যারা আক্রান্ত হয়েছেন তাদের বিষয়ে সরকার অবগত। সিঙ্গাপুরে যেসব প্রবাসী রয়েছে তাদের সর্তক থাকার আহ্বান জানানো হয়েছে।

সিঙ্গাপুর থেকে যারা দেশে আসছে তাদের বিষয়ে যেনো বেশি তদারকি করা হয়, সেই বিষয়ে বিমানবন্দরে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

এর আগে করোনাভাইরাসের কারণে গত ১ ফেব্রুয়ারি চীনের উহান থেকে ৩১৪ জন বাংলাদেশিকে দেশে আনা হয়। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে করোনাভাইরাসে সংক্রমিত কিনা নিশ্চিত হতে ১৪ দিনের জন্য তাদের আশকোনা হজ ক্যাম্পে পর্যবেক্ষণে রাখা হয়। এরপর ১২ দিন পার হলেও তাদের কারও শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়নি।

এদিকে, প্রাণঘাতী করোনাভাইরাসে চীনে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১১৩ জনে। চীনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ হাজার ৬৫৩ জন। তবে নতুন করে আক্রান্তের সংখ্যা আগের থেকে কিছুটা কমেছে।

উল্লেখ্য, গত ডিসেম্বরে চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশে প্রথমবারের মতো করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। মহামারির আশঙ্কায় বিশ্বের বেশ কয়েকটি দেশ ইতিমধ্যেই চীন থেকে নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিতে শুরু করেছে।

মানুষ থেকে মানুষে সংক্রমিত হওয়া এ ভাইরাস ঠেকাতে চীন-ভ্রমণে কড়াকড়ি আরোপ করেছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপানসহ বেশ কয়েকটি দেশ। এখন পর্যন্ত বিশ্বের ২৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য