,

বাবার আজম টেস্ট র‍্যাঙ্কিংয়ের সেরা অবস্থানে

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে ১৪৩ রানের ইনিংস খেলে রাওয়ালপিন্ডি টেস্টে দলের বিশাল জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা পাকিস্তানের ব্যাটসম্যান বাবর আজমের টেস্ট র‍্যাঙ্কিংয়েও বড় উন্নতি হয়েছে। ব্যাটসম্যানদের তালিকায় ক্যারিয়ারসেরা অবস্থানে উঠে এসেছেন ফর্মে তিনি।

দুই ধাপ উন্নতি নিয়ে টেস্ট ব্যাটসম্যানদের মধ্যে বাবর আজম বর্তমানে আছেন পঞ্চমস্থানে। তার রেটিং পয়েন্ট ৮০০।

গত মঙ্গলবার পিন্ডি টেস্টের চতুর্থদিন দিন বাংলাদেশকে ইনিংস ও ৪৪ রানে হারায় পাকিস্তান। তাতে বড় অবদান বাবরের। ১৯৩ বলে আঠারো চার ও এক ছক্কায় ১৪৩ রানের ইনিংস খেলেন চার নম্বরে নামা এই ব্যাটসম্যান। এই ইনিংস খেলায় র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ উন্নতি হয়েছে তার।

৯২৮ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। দ্বিতীয়স্থানে আছেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ। তার রেটিং পয়েন্ট ৯১১।

তৃতীয়স্থানে থাকা অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেনের রেটিং পয়েন্ট ৮২৭। চতুর্থস্থানে আছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন, রেটিং পয়েন্ট ৮১৪।

২৫ বছর বয়সী বাবর আজম পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত খেলেছেন ২৬টি টেস্ট। ৪৫.১২ গড়ে করেছেন ১৮৫০ রান। তাতে রয়েছে পাঁচটি শতক ও ১৩টি অর্ধশতক।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য