,

রাজধানীর তেজগাঁওয়ে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

news-image

নিউজ ডেস্ক : ছাঁটাইয়ের জেরে রাজধানীর তেজগাঁওয়ে সড়ক অবরোধ করেছে কানিজ গার্মেন্টস লিমিটেড নামে এক পোশাক কারখানার শ্রমিকরা।

বুধবার সকাল সাড়ে ৯টা থেকে তেজগাঁও এলাকার নাবিস্কো মোড়ের দু’পাশে তারা অবস্থান নেন। এ সময় যানচলাচল বন্ধ করে সড়কে দাঁড়িয়ে ও বসে পড়েন তারা। সড়ক অবরোধের ফলে মগবাজার থেকে তেজগাঁও এবং বনানীর কাকলী এলাকা পর্যন্ত তীব্র যানজট দেখা দেয়।

আন্দোলনকারী শ্রমিকদের একজন বলেন, সম্প্রতি ৮০ জন কর্মী ছাঁটাই করে কর্তৃপক্ষ। সে বিষয়ে সুরাহা না করেই গত ৩ দিন ধরে গার্মেন্টসে কোনো শ্রমিককে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। ভেতর থেকে আটকে রেখেছে। তাই আমরা সড়কে নেমেছি।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার এক পুলিশ সদস্য জানান, সকাল সাড়ে ১০টায় প্রধান সড়ক থেকে গার্মেন্টস কর্মীদের সরিয়ে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সামনে সরিয়ে দিয়েছে পুলিশ। এখন থেমে থেমে যান চলাচল করছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা