,

আশুগঞ্জে দুটি করাত কলকে বিশ হাজার টাকা জরিমানা ভ্রাম্যমান আদালতের

news-image

গোলাম সারোয়ার, আশুগঞ্জ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে লাইসেন্স না থাকায় দুটি করাতকলকে বিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর ২টায়।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো.নাজিমুল হায়দার বলেন, স’মিল গুলো দীঘদিন ধরে লাইসেন্স ছাড়া তাদের ব্যবসা পরিচালনা করে আসছিল।এ খবরের ভিত্তিতে সোমবার দুপুর বেলায় আশুগঞ্জ রেলগেইট এলাকায় স’মিলে গিয়ে রাসেল স’মিল এবং হৃদয় স’মিলে তাদের লাইসেন্স আছে কি না জানতে চাইলে তারা কোন লাইসেন্স দেখাতে পারেনি।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো.নাজিমুল হায়দার আরো জানান,আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত কার্যক্রমের অংশ হিসাবে স’মিলে ভ্রাম্যমান আদালতের অভিযান পরচিালনা করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুটি স’মিলের প্রত্যেকটিকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং একমাসের মধ্যে লাইসেন্স না তৈরি করলে একমাস পর তাদের স’মিল বন্ধ করে দেওয়া হবে বলে তিনি জানান।

এছাড়া লাইসেন্স না থাকায় দুটি স’মিল পরিবেশ দুষণের মাধ্যমে জনবহুল এলাকায় পরিবশে দুষণ করছে যা কোনভাবেই আইনসম্মত নয়।তাদেরকে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন নিয়ে ব্যবসা পরিচালনা করার জন্য নির্দেশ দেন উপজেলা নির্বাহী অফিসার মো.নাজিমুল হায়দার।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য