,

‘৫ মিনিটও দাঁড়াতে পারছেন না খালেদা জিয়া’

news-image

নিজস্ব প্রতিবেদক : কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উঠে পাঁচ মিনিটও দাঁড়াতে পারছেন না বলে জানিয়েছেন তার বোন সেলিমা ইসলাম। আজ মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বিকেল সোয়া ৩টার দিকে খালেদা জিয়াকে দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) যান পরিবারের পাঁচ সদস্য। দেখা করে বাইরে এসে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তারা।

খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম বলেন, ‘আজকে তার শরীর খুবই খারাপ ছিল। সে শ্বাসকষ্টে ভুগছে। একদম কথাই বলতে পারছেন না। সে উঠে ৫ মিনিটও দাঁড়াতে পারছে না। বাঁ হাতটা সম্পূর্ণভাবে বেঁকে গেছে। এখন ডান হাতটাও বেঁকে যাচ্ছে। খেতে পারছেন না, খেলেই বমি হয়ে যাচ্ছে। গায়ে জ্বর ও প্রচন্ড ব্যাথা। গায়ে হাত দেওয়া যাচ্ছে না। গায়ে হাত দিলেই সে চিৎকার করছেন। এই অবস্থায় মানবিক দিকটা চিন্তা করে উনার মুক্তি দাবি করছি আমরা।’

সেলিমা ইসলাম বলেছেন, ‘উনার শরীর এতই খারাপ যে, এই মুহূর্তে যদি উনাকে উন্নত চিকিৎসা দেওয়া না হয় তাহলে উনার যে কি হবে, সেটা বলতে পারছি না। আমাদের একটা আবেদন, উন্নত চিকিৎসার জন্য তাকে মুক্তি দেওয়া হোক।’

খালেদা জিয়ার বোন আরও বলেন, ‘খালেদার বিছানা থেকে বাথরুম দূরত্ব দুই-তিন হাত হবে, সেটুক যেতেই তার ২০ মিনিট লাগে। এখানে যেই চিকিৎসা হচ্ছে তাতে তার শারীরিক কোনো উন্নতি হচ্ছে না। আজকেও ফাস্টিং ব্লাড সুগার ১৪-১৫ ছিল।’

আজ বিকেলে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান তার বেয়াইন মিসেস ফাতিমা রেজা, ভাগনি শাহিনা জামান খান, ভাতিজা অভিক ইস্কান্দার, ভাবি মিসেস কানিস ফাতিমা ও বোন মিসেস সেলিমা ইসলাম।

এর আগে গত ৫ ও ২৪ জানুয়ারি খালেদা জিয়ার সঙ্গে তার স্বজনরা দেখা করেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য