,

সেন্টমার্টিনে ট্রলারডুবি : নিখোঁজদের উদ্ধারে নৌবাহিনী

news-image

নিউজ ডেস্ক : কক্সবাজারের সেন্টমার্টিনের কাছে ট্রলার ডুবির ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে অন্তত ৪০ জন। তাদের খোঁজে উদ্ধার অভিযান চালাচ্ছে কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা।

১২০ জনেরও বেশি রোহিঙ্গা যাত্রী নিয়ে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে সোমবার গভীর রাতে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের কাছে এ ট্রলার ডুবির ঘটনা ঘটে।

কোস্টগার্ডের সেন্টমার্টিন স্টেশনের কমান্ডার নাইমুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রলারটিতে ১২০ জনের মতো যাত্রী ছিল। এ পর্যন্ত ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার হয়েছে ৬০ জন। নিখোঁজ বাকি যাত্রীদের উদ্ধারের কাজ করছে কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা।

ট্রলার ডুবির ঘটনায় হতাহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে আইন-শৃঙ্খলা বাহিনী ও স্থানীয় একাধিক সূত্র বলছে, হতাহতদের সবাই রোহিঙ্গা নাগরিক। পাথরের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটি ডুবে যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে কোস্টগার্ড।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য