,

এসি বিস্ফোরণ : দগ্ধ আরো একজনের মৃত্যু

news-image

ঢামেক প্রতিনিধি : পুরান ঢাকার ইসলামপুরে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) মেরামতের সময় কম্প্রেসর বিস্ফোরণে দগ্ধ আরো এক শ্রমিক মারা গেছেন। মৃত ওই শ্রমিকের নাম আল আমিন (২৫)।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিত্সাধীন অবস্থায় আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে ৮টার দিকে মারা যান আলা আমিন। এ নিয়ে বিস্ফোরণে দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হলো।

এর আগে গতকাল সোমবার রাতে একই বার্ন ইউনিটে চিকিত্সাধীন অবস্থায় মারা যান আশিক (২০)। হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।

গতকাল সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুরান ঢাকার ইসলামপুরে অবস্থিত লায়ন টাওয়ার নামের একটি ভবনের ছাদে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) মেরামতের সময় কম্প্রেসর বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিন শ্রমিক দগ্ধ হন।

দগ্ধ ওই তিনজন হলেন আল আমীন (২৫) আশিক (২০) ও আরিফ (১৮)। তাঁদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। এর মধ্যে আশিক রাতে বার্ন ইউনিটে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। আর আজ মঙ্গলবার সকালে মারা গেছেন আল আমিন।

ঘটনাস্থল পরিদর্শনকারী কোতোয়ালি থানার পরিদর্শক (অপারেশন) মীরু মিয়া বলেন, ১২ তলা লায়ন টাওয়ারে একটি দোকানের কর্মীরা ভবনের ছাদে পুরনো এসি নিয়ে মেরামতের সময় কম্প্রেসর বিস্ফোরিত হলে তিনজন দগ্ধ হন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য