,

১৩ মার্চ জ্বীন আসছে

news-image

বিনোদন প্রতিবেদক : ‘সাইন্সের ব্যাখ্যা যেখানে শেষ, ধর্মের ব্যাখ্যা সেখান থেকেই শুরু। কোরআন যদি বিশ্বাস করো তাহলে জ্বীন আছে এক কথা বিশ্বাস করতে হবে।’ এমন সংলাপ দেখা গেল তারকাবহুল ছবি ‘জ্বীন’র টিজারে।

সোমবার সন্ধ্যায় জাজ মাল্টিমিডিয়ার অফিশিয়াল চ্যানেলে প্রকাশিত হয়েছে ছবিটির টিজার। ৫০ সেকেন্ডের টিজারে দেখা গেল বেশ লোমর্হষক দৃশ্য। টিজারেই দেখা গেল জ্বীন হয়ে ছবিতে দেখা দেবেন ছবিটির নায়িকা পূজা চেরি। টিজার প্রকাশের পর থেকেই প্রশংসা পাচ্ছে ছবিটি।

এরইমধ্যে জানা গেল বহুল প্রতীক্ষিত এই ছবিটি মুক্তি পেতে যাচ্ছে আগামী ১৩ মার্চ। এর আগে ফেব্রুয়ারিতে মুক্তির কথা থাকলেও সেটি পিছিয়ে এখন মার্চে নেওয়া হয়েছে।

নাদের চৌধুরী পরিচালিত ভৌতিক এ ছবির গল্প তৈরি করা হয়েছে জ্বীনকে নিয়ে। ছবির ভিএফএক্সের কাজ হয়েছে বলিউড কিং শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজে।

এই ছবির মাধ্যমে অনেকদিন পর বড় পর্দায় আসছেন জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল। তার বিপরীতে জুটি বেঁধেছেন পূজা। এছাড়াও রয়েছে আরেকটি জুটি রোশান ও মুন। ছবিটি পরিচালনা করেছেন নাদের চৌধুরী।

ছবির পরিচালক নাদের চৌধুরী জানিয়েছিলেন, ‘বেশ বড় ফ্রেমের ছবি ‘জ্বীন’। শুটিং পর্ব দ্রুত শেষ করে এর দৃশ্য সম্পাদনার কাজ হয়েছে কলকাতায়। এরপর ভিএফক্সের কাজ হয় রেড চিলিতে। কাজ শেষে এখন এটি মুক্তির জন্য প্রস্তুত।’

https://youtu.be/RSEp7lB5XgA

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য