,

শিশুতোষ ছবিতে সিয়াম-পরী

news-image

বিনোদন প্রতিবেদক : ‘বিশ্বসুন্দরী’ ছবির পর আবারও জুটি বাঁধতে যাচ্ছেন সিয়াম আহমেদ ও পরীমনি। এবার তাদের দেখা যাবে শিশুতোষ ছবিতে। নাম ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। প্রখ্যাত লেখক মুহাম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ উপন্যাস অবলম্বনে এটি নির্মাণ করবেন আবু রায়হান জুয়েল। আজ বিকেলে বিশ্বসাহিত্য কেন্দ্রে ছবির কলাকুশলী পরিচিতি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

নির্মাতা আবু রায়হান জুয়েল বলেন, ‘আগামী ১৩ মার্চ “অ্যাডভেঞ্চার অব সুন্দরবন”র শুটিং শুরু হবে। সদরঘাট থেকে লঞ্চযাত্রা শুরু হবে আর শেষ হবে সুন্দরবন গিয়ে। লঞ্চে টানা ২৫ দিন আমরা শুটিং করবো। থাকা, খাওয়া, ঘুমানো, সবই হবে লঞ্চে। শুটিং শেষ করে এরপরই ঢাকায় ফিরব।’

তিনি আরও বলেন, ‘চলতি মাসের শুরুতে ছবিতে সিয়াম চুক্তিবদ্ধ হয়েছেন। আজ বিশ্বসাহিত্য কেন্দ্রে এর গল্পকার, শিল্পী ও কলাকুশলীদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে চুক্তি সই করবেন পরীমনি।’

এদিকে, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ নির্মিত হচ্ছে ২০১৮-১৯ অর্থ বছরে সরকারি অনুদানে। প্রথমে ছবির নাম ছিল ‘নসু ডাকাত কুপোকাত’। পরবর্তীতে নাম পাল্টে রাখা হয় ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। এর চিত্রনাট্য রচনা করেছেন জাকারিয়া সৌখিন।

জানা গেছে, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবিতে সিয়াম-পরীর পাশাপাশি শিশু-কিশোরসহ কমপক্ষে ৫০ জন শিল্পী অভিনয় করবেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য