,

জুনিয়র টাইগারদের বিশ্বকাপ জয় মুজিববর্ষের উপহার : প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ দলের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয় জাতির জন্য মুজিববর্ষের উপহার হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

এদিন বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল। এ সময় অনূর্ধ্ব-১৯ দলের উচ্ছ্বসিত প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘মুজিববর্ষের একটি বড় উপহার। জাতির জন্য, দেশের জন্য মুজিববর্ষের একটি বড় উপহার।’

জিতে দেশে ফিরলে সবসময় একটা সংবর্ধনা দেওয়া হয় জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এর আগে প্যারেড গ্রাউন্ডে, পল্টনে আমরা সংবর্ধনা দিয়েছি। সেই রকম একটা গণসংবর্ধনা আমরা তাদের দিয়ে দেব।’

গতকাল রোববার দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে ভারতকে ৩ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জেতে বাংলাদেশ। বিশ্বকাপের ফাইনালে জয় লাভ করায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল, কোচ, ম্যানেজার এবং সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য