,

করোনায় আক্রান্ত সিঙ্গাপুরে বাংলাদেশির ৮ রুমমেট কোয়ারেন্টাইনে

news-image

নিউজ ডেস্ক : সিঙ্গাপুরে মরণঘাতি করনোভাইরাসে আক্রান্ত বাংলাদেশির আট রুমমেটকে কোয়ারেন্টাইনে (পৃথক স্থানে) রাখা হয়েছে। গত ৮ ফেব্রুয়ারি ওই বাংলাদেশি করোনাভাইরাসের আক্রান্ত হন বলে নিশ্চিত করেছে সিঙ্গাপুরের বেডোক পলিক্লিনিকের চিকিৎসকরা। নিরাপত্তার স্বার্থে আক্রান্ত ব্যক্তির পরিচয় প্রকাশ করেনি বাংলাদেশ হাইকমিশন।

সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া এক সংবাদ বিবৃতির বরাত দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ‘আনাদলু এজেন্সি’।

আজ সোমবার সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশির চিকিৎসা চালিয়ে যাচ্ছে সিঙ্গাপুর সরকার। আক্রান্ত বাংলাদেশির সঙ্গে তার রুমে থাকতেন আরও আটজন। ওই আটজনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আর যে ডরমেটরিতে তিনি থাকতেন, সেখানকার বাসিন্দাদের কর্মস্থলে না গিয়ে আপাতত রুমে থাকতেই পরামর্শ দেওয়া হয়েছে।

ওই বাংলাদেশিসহ সিঙ্গাপুরে মোট ৪৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। চীনের পরে সিঙ্গাপুরেই আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। চীনের বাইরে ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, জাপান, সিঙ্গাপুরসহ আরও ২৮টি দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ হাজার ১৭১ জনে। আর মৃত্যু হয়েছে ৯১০ জনের।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য