,

অর্ধেক বাংলাদেশি চলে যাবে ভারতে!

news-image

ডেস্ক রিপোর্ট : ভারতীয় রাজনীতিতে মিশে আছে পাকিস্তান বিরোধিতা। সম্প্রতি এর সঙ্গে যোগ হয়েছে আরেক প্রতিবেশী বাংলাদেশ। ভারতের এক কেন্দ্রীয় মন্ত্রী দাবি করে বসেছেন, নাগরিকত্বের প্রতিশ্রুতি পেলে নাকি বাংলাদেশের অর্ধেক মানুষ ভারতে চলে যাবে।

রবিবার ভারতীয় জনতা পার্টি-বিজেপি সরকারের মন্ত্রী জি কিষাণ রেড্ডি এমন দাবি করেছেন বলে জানিয়েছে এই সময়।

এ দিন হায়দরাবাদে সন্ত রামদাস জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান মঞ্চ থেকেই বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) বিরোধিতা করার জন্য তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও (কেসিআর) সহ বিরোধী নেতাদের তীব্র সমালোচনা করেন তিনি।

এই আইন দেশের ১৩০ কোটি নাগরিকের বিরোধী বলে কেসিআর যে দাবি করেছেন, তা প্রমাণ করার চ্যালেঞ্জও ছুড়ে দেন মোদি সরকারের এই মন্ত্রী।

ওই অনুষ্ঠানে কিষাণ রেড্ডি বলেন, ‘ভারতীয় নাগরিকত্বের প্রতিশ্রুতি পেলে অর্ধেক বাংলাদেশি ভারতে চলে আসবে। সে দেশের অর্ধেক খালি হয়ে যাবে। তার পরের দায়িত্ব কে নেবেন? কেসিআর নাকি রাহুল গান্ধী?’

বিজেপির এই নেতা বলেন, ‘বিরোধীরা অনুপ্রবেশকারীদের নাগরিকত্বের দাবি জানাচ্ছে। দেশের ১৩০ কোটি নাগরিকের মধ্যে একজনের বিরুদ্ধেও যদি সিএএ-তে কিছু বলা হয়ে থাকে, কেন্দ্রীয় সরকার তা পর্যালোচনা করতে প্রস্তুত। তবে তা কখনোই পাকিস্তানি বা বাংলাদেশি মুসলিমদের জন্য নয়।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য