,

লালমনিরহাটে চীন ফেরত অসুস্থ যুবককে ঢাকায় আনা হচ্ছে

news-image

রংপুর প্রতিনিধি : জ্বর এবং শ্বাসকষ্টে ভোগা চীন ফেরত লালমনিরহাটের কালিগঞ্জের এক যুবককে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আনা হচ্ছে। তার অবস্থা আশঙ্কাজনক।

সোমবার দুপুরে রংপুর মেডিকেলে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মেডিকেল বোর্ডের সদস্য ও মুখপাত্র সহকারী অধ্যাপক ডা. নারায়ণ চন্দ্র ।

চীন ফেরত এই যুবককে রবিবার রাতে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে আজ দুপুরে তাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।

তবে এর আগে রংপুর মেডিকেলে ভর্তি চীন ফেরত আরেক রোগীর অবস্থার উন্নতি হয়েছে।

ডা. নারায়ণ চন্দ্র জানান, লালমনিরহাট থেকে আসা রোগীর অবস্থা আশঙ্কাজনক। তার জ্বর এবং শ্বাস কষ্ট আছে। সে বেশ কয়েকবার বমি করেছে।

তিনি বলেন, ঢাকার আইইডিসিআর-বি’র পরামর্শক্রমে তাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যে বিশেষ ব্যবস্থায় তাকে ঢাকায় নেওয়া হবে।

মেডিকেল বোর্ডের এ সদস্য আরও জানান, শনিবার থেকে যে শিক্ষার্থী চিকিৎসাধীন রয়েছেন, তার অবস্থার অনেক উন্নতি হয়েছে। তার জ্বর ও শ্বাসকষ্ট নেই।

তিনি বলেন, এই শিক্ষার্থীর রক্ত ও লালা পরীক্ষার জন্য ঢাকায় রোগতত্ত্ব বিভাগে পাঠানো হয়েছে। সন্ধ্যার মধ্যে প্রতিবেদন পাওয়ার আশা করছি। প্রতিবেদন পেলেই বিস্তারিত জানানো হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য