সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ওবামা-মিশেলের ‘আমেরিকান ফ্যাক্টরি’ অস্কার জিতে নিল

news-image

অনলাইন ডেস্ক : অস্কারের ৯২তম আসরে সেরা প্রামাণ্যচিত্র পুরস্কার জিতেছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামা প্রযোজিত ‘আমেরিকান ফ্যাক্টরি’।

বাংলাদেশ সময় সোমবার সকালে ৯২তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে প্রামাণ্যচিত্রটি সেরা হিসেবে ভূষিত হয়।

প্রামাণ্যচিত্রটির যৌথভাবে পরিচালনায় ছিলেন স্টিভেন বগনার ও জুলিয়া রাইকার্ট।

অস্কার জয়ের পর টুইটারে প্রাম্যাণ্যচিত্রের দুই পরিচালককে অভিনন্দন ও ধন্যবাদ জানান বারাক ওবামা।

তিনি লিখেছেন, ‘অর্থনৈতিক পরিবর্তনের সময় মানবিক পরিণতি সম্পর্কে এমন জটিল ও মন ছুঁয়ে যাওয়া গল্প বলার জন্য জুলিয়া ও স্টিভেনকে অভিনন্দন।’

সেরা প্রামাণ্যচিত্র বিভাগে মনোয়নপ্রত্যাশী ছিল ‘দ্য কেভ’, ‘দ্য এডজ অব ডেসোক্রেসি’, ‘ফর সামা’, ‘হানিল্যান্ড’।

এদের সবগুলোকে পেছনে ফেলে ওবামা দম্পতির প্রযোজিত প্রামাণ্যচিত্র পুরস্কার তুলে নেয়।

অস্কারের ৯২তম আসরে সেরা অভিনেতা পুরস্কার জিতেছেন জোকার সিনেমার জোয়াকিন ফিনিক্স।

অ্যান্টনিও বেনদেরাস, লিওনার্দো ডিক্যাপ্রিওর মতো অভিনেতাকে টেক্কা দিয়ে এ পুরস্কার জিতে নেন সিনেমাটির মুখ্য ভূমিকায় অভিনয় করা এ অভিনেতা।

সেরা সহঅভিনেতা ক্যাটাগরিতে পুরস্কার জিতে নিয়েছেন ব্রাড পিট।

‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড’ছবির জন্য এই পুরস্কার জিতেছেন তিনি।

সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্মের পুরস্কার পেয়েছে ‘টয় স্টোরি ফোর’। স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড ছবির পুরস্কার পেয়েছে ‘হেয়ার লাভ’।

এ ছাড়া কোরিয়ার ‘প্যারাসাইট’ সেরা মৌলিক চিত্রনাট্য, ‘জোজো র্যা বিট’ সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য, ‘দ্য নেবার্স উইন্ডো’ সেরা লাইভ অ্যাকশন শর্ট, ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’ সেরা প্রোডাকশন ডিজাইন, ‘লার্নিং টু স্কেটবোর্ড ইন আ ওয়ারজোন’ সেরা প্রামাণ্যচিত্র শর্টের পুরস্কার পেয়েছে।

হলিউড চলচ্চিত্রের সবচেয়ে জমকালো আসরে ৯২তম পর্বটি এবিসি নেটওয়ার্কের মাধ্যমে বিশ্বের ২২৫টিরও বেশি দেশে সরাসরি সম্প্রচার হচ্ছে।

ভোর ৬টা থেকে স্টার মুভিজ ও স্টার মুভিজ এইচডি চ্যানেলে অনুষ্ঠানটি দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে।

এ জাতীয় আরও খবর

‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন আজ

মেসিকে ঘুম পাড়িয়ে দেবে ইংল্যান্ড!

ঢাকার রাস্তায় আজও সঙ্গী বৃষ্টির ভোগান্তি

তাপপ্রবাহ : জুনের শেষ ৮ দিনে ইউরোপে ১০ হাজার মৃত্যু

বরিশাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী, অংশ নিয়েছেন বৃক্ষরোপণ কর্মসূচিতে

ভাত খাওয়ার পর ঘুম পায় কেন?

যাত্রী বেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

চিরনিদ্রায় শায়িত সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার

রেকর্ড গড়ে ১০০ কোটির ক্লাবে সামান্থা

দিনভর পানির নিচে ঢাকা, ভোগান্তিতে নগরবাসী

চট্টগ্রাম বিভাগে বন্যায় প্রাণহানি ৫০, ক্ষতিগ্রস্ত প্রায় ৮০ হাজার বসতঘর

পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বাড়ল ১.৫ শতাংশ থেকে ৫ শতাংশ