,

তাবিথ-ইশরাক নির্বাচনে কারচুপির চিত্র কূটনীতিকদের জানালেন

news-image

নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি অনুষ্ঠিত ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম ভোট কারচুপির চিত্র কুটনীতিকদের কাছে তুলে ধরেছেন তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন।

রোববার বিকাল ৪টায় লেকসোর হোটেলে ধানের শীষের এই দুই মেয়র প্রার্থী কুটনীতিকদের ব্রিফিং করেন। রুদ্ধদ্বার এই বৈঠকে অস্ট্রেলিয়া, রাশিয়া, ডেনমার্ক, নরওয়ের রাষ্ট্রদূতসহ জার্মানি, তুরস্ক, ভারত, ইউরোপীয় ইউনিয়ন নিয়ে ১৩টি দেশের কুটনীতিকরা উপস্থিত ছিলেন।

বৈঠকে কূটনীতিকদের সামনে ভোটারদের কেন্দ্রে যেতে বাধা, ইভিএমে কারচুপি, কেন্দ্র দখল, গণমাধ্যমের সাংবাদিকদের ওপর আক্রমণসহ নির্বাচনের সার্বিক চিত্র নিয়ে তথ্য-উপাত্তসহ ভিডিও তথ্যচিত্র উপস্থাপন করা হয়।

বৈঠকের পর অপেক্ষমান সাংবাদিকদের ঢাকা দক্ষিণের ধানের শীষের মেয়র প্রার্থী ইশরাক হোসেন কথা বললেও তাবিথ আউয়াল কোনো কথা বলতে অপরাগতা প্রকাশ করেন। বৈঠকে অংশ নেয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতৃবৃন্দ সাংবাদিকদের সাথে কোনো কথা বলতে রাজি হননি।

ইশরাক হোসেন বলেন, এখানে দলের ফরেন এফেয়ার্স কমিটির পক্ষ থেকে একটা প্রেজেন্টেশন দেয়া হয়েছে কী কী ঘটনা নির্বাচনের দিন ঘটেছে সে বিষয়ে। এর আগে আমরা গত ৫ তারিখে আপনাদের (গণমাধ্যম) সামনে যেটা বলেছি, সেটাই আরকি আমাদের যারা বিভিন্ন মিশনের আছেন তারা জানতে চেয়েছিলো ফরেন এফেয়ার্স কমিটির কাছ থেকে। সেটার প্রেজেন্টেশন আজকে আমরা করেছি।

কোন বিষয়গুলো ফোকাস করেছেন- এই প্রশ্নের জবাবে তিনি বলেন, কারচুপির ইলেকশন, জালিয়াতির ভোট –এসব বিষয় তুলে ধরা হয়েছে। তারা তো আমাদের উন্নয়ন সহযোগী দেশ, তারা জানতে চেয়েছেন ইলেক্ট্ররাল প্রসেসটা কীভাবে সংঘটিত হচ্ছে। তারা আমাদের এখানে বিভিন্ন সময়ে ডেমোক্রেসির ওপর প্রশিক্ষণ দিয়ে থাকে তাদের একটা আগ্রহ থাকে যে, এতো বড় নির্বাচন হয়ে গেলো-সেটা কীভাবে হলো? সেগুলোর বিষয়ে আমরা তাদেরকে প্রেজেন্টেশন দিয়েছি।

ইশরাক বলেন, আমরা পুরোটা বলেছি। এখানে নির্বাচনে বিভিন্ন স্তরে কারচুপিটা হয়েছে ভোটকেন্দ্র দখল করে, সেখানে ভোট টিপে ভোট দেয়া থেকে শুরু করে একদম ফলাফল পরিবর্তন যে করা হয়েছে-সব কিছু আমরা আমাদের মতো তুলে ধরেছি। একটা কথা আমি বলতে চাই, এগুলো নিয়ে পরে বলবে যে, আমরা অভিযোগ করছি-এই সেই। আমরা কোনো অভিযোগ করছি না। তারা জানতে চেয়েছে, আমরা তাদেরকে জানাচ্ছি।তাদের কাছে অভিযোগ করে তো কোনো লাভ নাই।

আপনাদের বক্তব্যের পর কূটনীতিকরা কী বলেছেন প্রশ্ন করা হলে তিনি বলেন, তারা (কূটনীতিকরা) নির্বাক ছিলেন। তারা খুবই অবাক হয়েছেন যে, এভাবে একটা কারচুপি হতে পারে এতো বড় একটা নির্বাচনে। তিন-চার স্তরে ভোট কেন্দ্রগুলো দখল করা হয়েছিলো বাইরে-ভেতরে সব জায়গায়।

তিনি বলেন, সাংবাদিকদের আহত করা হয়েছে এটাতে তারা (কূটনীতিকরা) ব্যথিত হয়েছেন। আমাদের পোলিং এজেন্টের আহত করা হয়েছে-সেটাতে তারা ব্যথিত হয়েছেন। আমরা বিভিন্নভাবে পরিসংখ্যান দিয়ে দেখিয়ে দিয়েছি যে, কিভাবে ফলাফল স্থগিত করে পরবর্তিতে পরিবর্তন করা হয় গভীর রাতে। এসব শুনে তারা নির্বাক থেকেছেন।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, কেন্দ্রীয় নেতা ইসমাইল জবিউল্লাহ, শামসুর রহমান শিমুল বিশ্বাস, শ্যামা ওবায়েদ, আসাদুজ্জামান, জহিরউদ্দিন স্বপন, জেবা খান, মীর হেলাল,ফারহানা মুন্নী প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য