সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আকবররা মাশরাফী-মুশফিকদের অভিনন্দনে সিক্ত

news-image

ইতিহাস গড়ে প্রথমবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে রোববার ফাইনালে ভারতকে ৩ উইকেটে হারিয়ে বৈশ্বিক কোনো টুর্নামেন্টে শিরোপা জিতলো তারা।

এ সাফল্যে আনন্দের জোয়ারে ভাসছে গোটা বাংলাদেশ। তাদের এই উদযাপনের ভাগীদার হয়েছেন মাশরাফি-তামিমরাও। আকবর আলীদের অভিনন্দনে সিক্ত করেছেন সিনিয়র ক্রিকেটাররা।

মাঠে নামার আগেই ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ফাইনালে চাপমুক্ত হয়ে খেলার পরামর্শ দেন যুব দলকে। সেটা আকবর-রাকিবুলরা কাজে লাগিয়েছে বলা চলে। বিশ্ব জয়ী দলকে শুভেচ্ছা জানিয়ে মাশরাফী ফেসবুকে পোস্ট দিয়েছেন, আলহামদুলিল্লাহ, এই অনুভূতি অন্যরকম। অভিনন্দন পুরো দলকে, কোচিং স্টাফ, সিলেক্টর, বিসিবি এবং পুরো দেশবাসীকে। শাবাশ, বাংলাদেশ।

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে টেস্ট খেলতে যাওয়া তামিম ইকবালের চোখও ছিল যুব দলের ফাইনালে। ম্যাচ শেষে ফেসবুকে তিনি লিখেছেন, আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন বাংলাদেশ দলকে আন্তরিক অভিনন্দন। তোমরা পুরো দেশকে গর্বিত করেছো।

ম্যাচ জেতার পর ভিডিও পোস্ট করে ফেসবুক পেজে সবার আগে যুবদের অভিনন্দন জানিয়েছেন মুশফিকুর রহিম। সাবেক অধিনায়ক, আলহামদুল্লিাহ। আমি নিঃসন্দেহে বলতে পারি যে, আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে বাংলাদেশের ক্রিকেটার হওয়া। এই ছেলেরা আমাকে অনেক বেশি গর্বিত করেছে। অভিনন্দন সুপারস্টার।

পাকিস্তানে টেস্ট দলের সঙ্গে থাকা মাহমুদউল্লাহ লিখেছেন, কী দারুণ মুহূর্ত! বিশ্বচ্যাম্পিয়ন। গর্বিত আমি। আন্তরিক অভিনন্দন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে।

আকবরদের অভিনন্দন জানিয়েছে রাওয়ালপিন্ডিতে থাকা টেস্ট অধিনায়ক মুমিনুল হক, অভিনন্দন তোমাদের, দারুণ এক জয়ের জন্য। তোমরা ইতিহাস গড়ে পুরো জাতিকে গর্বিত করেছো।

জাতীয় দলের পেসার তাসকিন আহমেদও উচ্ছ্বসিত, আলহামদুলিল্লাহ। বিশ্বকাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ। আজীবনের জন্য গর্বের মুহূর্ত।

এ অর্জনকে অন্য মাত্রার বললেন সাব্বির রহমান, আলহামদুলিল্লাহ। তোমাদের নিয়ে গর্বিত আমরা। বিশ্বকাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, আমাদের জন্য গর্ব করার মতো একটা মুহূর্ত। আজীবনের অর্জন।

সৌম্য সরকার সংক্ষিপ্ত পোস্টে লিখেছেন, বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন। স্বল্পভাষী ছিলেন উইকেট কিপার ব্যাটসম্যান লিটন দাসও, অভিনন্দন, ছেলেরা।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী