,

ব্রাহ্মণবাড়িয়ায় নকলে সহযোগীতা না করায় হামলা, আহত ১০

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নকলে সহযোগীতা না করায় সৈয়দাবাদ এ এস মনিরুল হক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে। এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী মনসুরসহ ১০ পরীক্ষার্থী আহত হয়।

আহতদের মধ্যে দুই পরীক্ষার্থীকে আশংকাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলার গোপীনাথপুর শহীদ বাবুল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। আহত শিক্ষক আলী মনসুর জানান, গোপীনাথপুর শহীদ বাবুল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তাদের এসএসসি পরীক্ষার্থীদের আসন পড়েছে। আজ ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা দেয়ার সময় গোপিনাথপুর গ্রামের এক যুবক ওই বিদ্যালয়ের এক পরীক্ষার্থীকে নকল সরবরাহের জন্য মনিরুল হক উচ্চ বিদ্যালয়ের এক পরীক্ষার্থীকে বলে।

উক্ত পরীক্ষার্থী নকল সরবরাহে অপারগতা প্রকাশ করলে পরীক্ষা শেষে তাকে মারধর করা হয়। পরে প্রধান শিক্ষক ওই ছাত্রকে নিয়ে কেন্দ্র সচিবকে বিষয়টি অবহিত করেন। এরপর তারা বাড়ি ফিরে যেতে চাইলে গোপীনাথপুর শহীদ বাবুল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও বহিরাগতরা মিলে তাদের উপর হামলা চালায়। হামলায় এ এস মনিরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ৯ পরীক্ষার্থী আহত হয়েছে। পুলিশ খবর পেয়ে আহতদেরকে উদ্ধার করে কসবা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠায়। সেখানে অবস্থার অবনতি হলে সোনিয়া আক্তার ও সাবিকুন্নাহার তন্বী নামের দুই পরীক্ষার্থীকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন জানান , এ ব্যাপারে এখনো কোন অভিযোগ পাইনি । অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য