,

ব্রাহ্মণবাড়িয়ায় টিকেটসহ ৪ কালোবাজারীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় ৪ টিকেট কালোবাজারীকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত। সাজাপ্রাপ্তরা হলো মোঃ আবু কালাম, মোঃ আরিফ, মোঃ সোহেল মিয়া ও মোঃ হাকিম। রবিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে র‌্যাব ১৪ এর অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) এ.বি.এম মশিউজ্জামান তাদের এই সাজা দেন। র‌্যাব জানায়, গোপন সংবদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন এলাকায় টিকেট কালোবাজারিদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এ সময় ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের, স্কোয়াড কমান্ডার সিনিয়র এডি চন্দন দেবনাথ নেতৃত্বে একটি আভিযানিক দল রেল স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে আটক ৪ টিকেট কালোবাজারীর কাছ থেকে ট্রেনের ৬১ আসন বিশিষ্ট ৪৪ টি টিকেট উদ্ধার করে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য