,

স্বপ্ন দেখাচ্ছেন আকবরের ব্যাট

news-image

স্পোর্টস ডেস্ক : হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে মাঠ ছাড়া পারভেজ হোসেন ইমন দলের বিপদে মাঠে নামলেন আবার। সপ্তম উইকেটে অধিনায়ক আকবর আলীর সঙ্গে যোগ করলেন ৪১ রান। তাতে আশা বাড়ল। কিন্তু ৪৭ রান করা ইমনকে ফিরিয়ে ফের বাংলাদেশকে চাপে ফেলে দিল ভারত।

ইমনকে ফিরিয়েছেন যশস্বী জয়সোয়াল। ১৪৩ রানে সপ্তম উইকেট হারিয়েছে বাংলাদেশ। লেজের ব্যাটসম্যানদের নিয়ে এখন লড়াই করতে হবে টিকে থাকা আকবর আলীকে। তার দিকেই তাকিয়ে বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের স্কোর ৩৬ ওভার শেষে ১৪৭/৭ । আকবর ৩২ ও রাকিবুল হাসান ১ রান নিয়ে ব্যাট করছেন। জয়ের জন্য এখনো ৩১ রান প্রয়োজন বাংলাদেশের। হাতে ১৪ ওভার।

যুব টাইগারদের রান তাড়ার শুরুটা দারুণ হলেও ১০২ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে। ইমন ও তানজিদ হাসান তামিম উদ্বোধনী জুটিতেই যোগ করেন ৫০ রান। নবম ওভারে তামিমকে ফিরিয়ে জুটি ভাঙেন রবি বিষ্ণোই। যিনি পরে তুলে নেন আরো তিন উইকেট। ফেরান মাহমুদুল হাসান জয় (৮), তৌহিদ হৃদয় (০), শাহাদাত হোসেনকে (১)।

বাংলাদেশের শুরুর চার উইকেটই তুলে নেন এই বিষ্ণোই। বিনা উইকেটে ৫০ থেকে বাংলাদেশের স্কোরটা ৪ উইকেটে ৬৫ রানে পরিণত করেন তিনি।

এরপর সামিম হোসেনকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন আকবর আলী। কিন্তু দুজনের ২০ রানের জুটি ভাঙেন সুশান্ত মিশ্রা। ২১তম ওভারে ফিরিয়ে দেন সামিমকে (৭)। পরের ওভারে ফিরে তুলে নেন অভিষেক দাসের (৫) উইকেট। তাতেই ২৩ ওভারে ১০২ রানে ৬ উইকেটে পরিণত হয় বাংলাদেশের ইনিংস।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য