,

২১২ রানের লিড নিল পাকিস্তান

news-image

স্পোর্টস ডেস্ক : রাওয়ালপিন্ডি টেস্টে ২১২ রানের লিড নিয়েছে পাকিস্তান। নিজেদের প্রথম ইনিংসে ৪৪৫ রানে অলআউট হয়েছে তারা। শেষদিকে হারিস সোহেলের ব্যাটে এ রান করল পাক ব্রিগেড।

দ্বিতীয় দিনের ৩ উইকেটে ৩৪২ রান নিয়ে খেলতে নামে পাকিস্তান। তৃতীয় দিনের খেলা শুরু করেন বাবর আজম (১৪৩) এবং আসাদ শফিক (৬০)। তবে নেমে সুবিধা করতে পারেননি শিকড় গেঁড়ে ক্রিজে বসে থাকা বাবর। সকালেই সাজঘরে ফেরত আসেন এ সেঞ্চুরিয়ান। শিকারী সেই আবু জায়েদ রাহী।

ব্যক্তিগত স্কোরে কোনো রানই যোগ করতে পারেননি পাক ইনফর্ম ব্যাটার। ফেরার আগে ১৯ চার ও ১ ছক্কায় ১৪৩ রানের অনবদ্য ইনিংস খেলেন বাবর। তাতে ভাঙে ১৩৭ রানের জুটি। তার আগে সেঞ্চুরি হাঁকিয়ে দলকে লিডের পথে রাখেন শান মাসুদ (১০০)।

সঙ্গী বাবরকে হারিয়ে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি আসাদ। তাকে দ্রুত ফিরিয়ে দেন এবাদত হোসেন। ফেরার আগে ৯ চারে ৬৫ রান করেন এ টেস্ট স্পেশালিস্ট। এর পর দ্রুত উইকেটকিপার-ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানকে (১০) ফিরিয়ে দেন রুবেল হোসেন। ফাইন লেগে মাহমুদউল্লাহ রিয়াদের তালুবন্দি করে তাকে ফেরান তিনি।

খানিক পর ইয়াসির শাহকে প্যাভিলিয়নে পাঠান রিভার্স সুইং তারকা। তাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। সেই রেশ না কাটতেই পাক শিবিরে আঘাত হানেন রুবেল। শাহিন আফ্রিদিকে বিদায় করেন তিনি।

সতীর্থ লোয়ারঅর্ডাররা যাওয়া-আসা করলেও থেকে যান হারিস সোহেল। সেঞ্চুরির পথে এগোচ্ছিলেন তিনি। তবে তাতে বাদ সাধেন তাইজুল ইসলাম। তাকে তামিমের ক্যাচ বানিয়ে ফেরান তিনি। ফেরার আগে ৭ চার ও ২ ছয়ে ৭৫ রান করেন হারিস। পরক্ষণে নাসিম শাহকে রানআউট কেটে পাকিস্তানকে গুটিয়ে দেন সাইফ হাসান। বাংলাদেশের হয়ে ৩টি করে উইকেট নেন রুবেল ও আবু জায়েদ।

এর আগে রাওয়ালপিন্ডি টেস্টে টস হেরে আগে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে ২৩৩ রান করে বাংলাদেশ। প্রথম দিনেই অলআউট হয়ে যায় তারা। দলের হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেন মোহাম্মদ মিথুন। নাজমুল হোসেন শান্ত করেন ৪৪ রান। আর অধিনায়ক মুমিনুল হকের ব্যাট থেকে আসে ৩০ রান।

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি। আর ২টি করে উইকেট নেন মোহাম্মদ আব্বাস ও হারিস সোহেল।

এ জাতীয় আরও খবর

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান