,

চীন ফেরত সেই শিক্ষার্থী আরও দুই দিন পর্যবেক্ষণে থাকবেন

news-image

রংপুর প্রতিনিধি : রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন বিভাগে ভর্তি হওয়া চীন ফেরত শিক্ষার্থী তাসদীদ হোসেনের শরীরে প্রাথমিকভাবে করোনাভাইরাসের আলামত পাওয়া যায়নি। ১২ সদস্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ও মেডিসি বিভাগের প্রধান অধ্যক্ষ দেবন্দ্রনাত সরকার রবিবার সকালে সাংবাদিকদের এ তথ্য জানান।

এসময় তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তার শরীরে কোন ভাইরাস নেই। ঢাকা থেকে রিপোর্ট আসলে ফাইনালি বলা যাবে ভাইরাস আছে কী না। আরও দুই দিন তাকে পর্যবেক্ষণে রাখা হবে।

এর আগে শনিবার রাতে ঢাকার মহামারী রোগ নিয়ন্ত্রণ ও গবেষনা ইন্সটিটিউটের (আইইডিসিআর) থেকে ২ সদস্যের প্রতিনিধি দল করোনাভাইরাস পরীক্ষার জন্য চীন ফেরত শিক্ষার্থীর রক্ত, শরীরের ঘাম ও লালা সংগ্রহ করে ঢাকায় নিয়ে যান।

শনিবার দুপুরে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হন চীন ফেরত শিক্ষার্থী তাসদীদ। হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত এ রোগীর সংবাদ ছড়িয়ে পড়লে বিভিন্ন গণমাধ্যম কর্মীসহ চিকিৎসকদের মাঝে তোলপাড় শুরু হয়। রোগ নির্ণয়ে চিকিৎসকরা দফায় দফায় বোর্ড সভা করেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য