,

মেসির বার্সায় থাকা নিয়ে সন্দিহান‍!

news-image

স্পোর্টস ডেস্ক : বার্সেলোনার ড্রেসিংরুমের আবহাওয়া গুমট করেছেন এরিক আবিদাল। বার্সা খেলোয়াড়দের নিবেদন নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। মেসি দিয়েছেন তার পাল্টা। পরেই ম্যাচেই বার্সা কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিয়েছে। মেসিরও বার্সা ছাড়ার গুঞ্জন বাজারে চাউর হয়েছে। ওই গুঞ্জনও ফেলে দেওয়ার মতো নয়। কারণ মেসির বার্সায় থাকার নিশ্চয়তা নিতে পারলেন না কাতালানদের টেকনিক্যাল ডিরেক্টর এরিক আবিদালও।

মুন্ডো দেপর্তিভোকে বার্সার সাবেক ফুটবলার আবিদাল বলেন, ‘মেসি বার্সায় থাকবে কি-না প্রশ্নটা মেসিকে জিজ্ঞেস করতে পারলেই ভালো উত্তর পাওয়া যেত। আমি আশা করছি সে বার্সার হয়ে খেলা চালিয়ে যাবে। তবে লিও আমাদের বলেছে, বার্সাই তার কাছে সবকিছু। যে পরিস্থিতিই আসুক সে এখানেই থাকতে চায়।’

মেসির সঙ্গে বার্সার ২০২১ সালে চুক্তি শেষ হচ্ছে। এছাড়া চলতি চুক্তিতে শর্ত আছে মেসি যদি বার্সায় অখুশি হয় তাহলে ফ্রিতে চলতি মৌসুম শেষে চলে যেতে পারবেন অন্য ক্লাবে। মেসির সাবেক গুরু পেপ গার্দিওয়ালার ম্যানসিটি এই সুযোগটি নিতে চায় বলে খবর বেরিয়েছে। এ নিয়ে আবিদাল বলেন, ‘আমরা যাকে নিয়ে কথা বলছি সে বিশ্বের সেরা ফুটবলার। তার মতো মহাতারকাদের সঙ্গে নতুন করে চুক্তি করা কখনই সহজ নয়।’

মেসি চুক্তির ওই শর্তটিই কাজে লাগাতে পারে বলে মনে করা হচ্ছে। এছাড়া আগামী গ্রীষ্মকালীন মৌসুমে বার্সার প্রেসিডেন্টাল নির্বাচন হওয়ার কথা আছে। ধারণা করা হচ্ছে ওই নির্বাচনের পরে বার্সায় আসতে পারে বড় পরিবর্তন। নেইমারের আবার বার্সায় ফেরার সম্ভাবনাও তৈরি হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য