সোমবার, ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

এক রকম চেহারার যমজ বোনকে বিয়ে করলেন একই চেহারার যমজ ভাই

news-image

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের ফুলপুরে একই রকম দেখতে যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। দুই ছেলের স্ত্রীদের দেখতে বাড়িতে ভিড় জমাচ্ছেন এলাকাবাসী।

গত শুক্রবার দুপুরে উপজেলার ৩নং কাকনি ইউনিয়নের কাকনি গ্রামে এ ঘটনা ঘটে। এদিন ৪ লাখ টাকা দেনমোহরে যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে হয়। পরে গতকাল শনিবার দুপুরে তাদের বৌভাতের অনুষ্ঠান হয়।

স্থানীয়রা জানায়, তারাকান্দা উপজেলার কাকনি গ্রামের রেজাউল করিম হাদি সরকারের যমজ ছেলে লিমন সরকার ও রিপন সরকারের সঙ্গে ফুলপুর উপজেলার শালিয়াকান্দা গ্রামের হাবিবুর রহমানের যমজ মেয়ে তৃণা আক্তার ও তুষা আক্তারের বিয়ে হয়।

জানা গেছে, একসঙ্গে বিয়ে দিতে পেরে উভয় পরিবারের মধ্যে আনন্দ বিরাজ করছে। এলাকাবাসীও এ বিয়েতে আনন্দিত। অনেকেই পাত্র-পাত্রীদের দেখতে হাদী সরকারের বাড়িতে ভিড় জমাচ্ছেন।

এ ব্যাপারে যমজ মেয়ের বাবা হাবিবুর রহমান বলেন, ‌‘আল্লাহর ইচ্ছায় সব সম্ভব হয়েছে। মেয়েদের সুখের জন্য আমি সকলের কাছে দোয়া প্রার্থী।’

এদিকে, যমজ ছেলেদের বাবা রেজাউল করিম বলেন, ‘ছোটকাল থেকেই আমার ও আমার স্ত্রীর ইচ্ছে ছিল- যমজ ছেলেদের সঙ্গে যমজ মেয়েদের বিয়ে দেবো। আল্লাহ আমাদের ইচ্ছে পূরণ করেছেন। ছেলের বউদের নিজের মেয়ের মতোই দেখবো।’

জানতে চাইলে নববিবাহিত রিপন সরকার বলেন, ‘আমরা দুই ভাই একসঙ্গে বড় হয়েছি। একসঙ্গে চলতে অভ্যস্ত। একসঙ্গে একদিনে দুই বোনকে বিয়ে করতে পেরে আমরা দুই ভাই অনেক খুশি। সবার কাছে দোয়া চাই।’

এ জাতীয় আরও খবর

গুলশান–বাড্ডা এলাকায় পাইপলাইন ক্ষতিগ্রস্ত, একাধিক এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ

জনপ্রশাসনের প্রতিটি পদই গুরুত্বপূর্ণ, কোনো পদই স্থায়ী নয়: তারেক রহমান

বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, পশ্চিমবঙ্গ ভোট গণনার কারণে সীমান্তে কড়াকড়ি

দেশে কোরবানির পশুর পর্যাপ্ত সরবরাহ, আমদানির প্রয়োজন নেই: মন্ত্রী

নুসরাতের গেজেট ঠেকাতে মনিরার আবেদন, সিদ্ধান্তে অপেক্ষা আদালতের

বিএনপি নেতা আটকের প্রতিবাদে কুমিল্লায় থানা ঘেরাও, বাস টার্মিনাল অবরোধ

ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় নোটিশ, না মানলে পরোয়ানা

সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপির শপথ সম্পন্ন

জ্বালানি সংকট সামলাতে সংসদীয় বিশেষ কমিটির কাজ শুরু

এপ্রিলে রেমিট্যান্স ৩.১ বিলিয়ন ডলার ছাড়াল, বেড়েছে প্রবাহ

পুলিশের আরও ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের শপথ আজ