,

রংপুরে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

news-image

রংপুর ব্যুরো: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে রংপুর নগরীতে পৃথক পৃথকভাবে বিক্ষোভ সমাবেশ করেছে মহানগর ও জেলা বিএনপি।

আজ শনিবার দুপুরে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে মহানগর ও জেলা বিএনপির নেতাকর্মীরা। মিছিলটি দলীয় কার্যালয়ের প্রধান ফটকের সামনে এলে পুলিশ তাতে বাঁধা দেয়। এসময় পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের বাগবিতণ্ডা হয়। পরে পুলিশি বাঁধায় দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে তারা।

সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু, সহ-সভাপতি এ্যাড. রেজেকা সুলতানা ফেন্সি,যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা বাবর বাবলু, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, মহানগর ছাত্রদল সভাপতি নুর হাসান সুমন, কৃষকদল আহবায়ক শাহ নেওয়াজ রহমান লাবু প্রমুখ।

অন্যদিকে জেলা বিএনপির নেতাকর্মীরা পৃথকভাবে বিক্ষোভ সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক রইচ আহমেদ, সহ-সভাপতি সাবেক এমপি সাহিদার রহমান জোসনা, সাবেক এমপি অধ্যাপক পরিতোষ চক্রবর্তী, সহ-সভাপতি সাবেক পৌর মেয়র মামনুর রমিদ মামুন, মিজানুর রহমান রন্টু, জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি শহিদুল ইসলাম লিটন, জেলা ছাত্রদল সভাপতি মনিরুজ্জামান হিজবুল প্রমুখ। এছাড়াও মহানগর ও জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা