,

খুব ভালোভাবে পরিস্থিতি সামলাচ্ছে চীন : ট্রাম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক : চীন পেশাদারিত্বের সঙ্গে করোনাভাইরাস মোকাবিলা করছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে ফোনালাপ শেষে টুইটারে দেয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, কিছুক্ষণ আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে একটি দীর্ঘ ও চমৎকার ফোনালাপ হয়েছে। তিনি খুব জোরালোভাবে করোনাভাইরাস মোকাবিলায় মনোনিবেশ করেছেন।

ট্রাম্প মনে করেন, চীন খুব ভালোভাবে পরিস্থিতি সামাল দিচ্ছে। এমনকি কয়েক দিনের মধ্যেই হাসপাতালও তৈরি করে ফেলেছে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, কিছুই সহজ নয়, তবে শি জিনপিং সফল হবেন। আশা করি, বিশেষত আবহাওয়া উষ্ণ হতে শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ভাইরাসটি দুর্বল হয়ে পড়বে এবং পরে এটি নিঃশেষ হয়ে যাবে।

তিনি বলেন, চীনে দুর্দান্ত শৃঙ্খলা চলছে। কেননা, প্রেসিডেন্ট শি জিনপিং দৃঢ়ভাবে নেতৃত্ব দিচ্ছেন। তার উদ্যোগ সফল হবে। চীনকে সাহায্যের জন্য আমরা নিবিড়ভাবে কাজ করছি।

এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে মৃতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। শুক্রবার দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনের তথ্য অনুযায়ী, ভাইরাসটির কবলে পড়ে এ পর্যন্ত দেশজুড়ে মোট ৬৩৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে আরো তিন হাজার ১৪৩ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ হাজার ১৬১ জনে।

এখন পর্যন্ত চীনসহ অন্তত ২৮টি দেশে এ ভাইরাস সনাক্ত করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য