,

ইউসিবির অফিসে ঢুকে ভল্ট ভাঙার চেষ্টা

news-image

ডেস্ক রিপোর্ট : চট্টগ্রাম মহানগরীতে বেসরকারি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড-ইউসিবির একটি শাখার অফিসে ঢুকে ভল্ট ভাঙার চেষ্টা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডবলমুরিং থানার ওসি সদীপ কুমার দাশ জানিয়েছেন, ভল্টে রাখা টাকা লোপাট হয়েছে কি না সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

শনিবার দুপুরে নগরীর ধনিয়ালাপাড়া এলাকায় জিলানী মার্কেটে অবস্থিত ইউসিবি কদমতলী শাখার গেইটের তালা ভেঙে দুর্বৃত্তরা ভেতরে ঢুকেছে বলে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।

পরে সিআইডির ক্রাইম সিন ইউনিট ও ব্যাংকের কর্মকর্তারা এলে তাদের নিয়ে বিকালে ব্যাংকের ভেতরে প্রবেশ করে ভল্ট ভাঙার চেষ্টার প্রমাণ পাওয়ার কথা জানান পুলিশ কর্মকর্তারা।

চট্টগ্রাম নগর পুলিশের পশ্চিম জোনের উপ-কমিশনার ফারুকুল হক বলেন, ব্যাংকের মেইন গেইটে থাকা দারোয়ান অচেতন অবস্থায় ছিল এবং দুটি তালা কাটা অবস্থায় পড়ে ছিল। ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে ভেতরে প্রবেশের পর সেখানে ভল্ট ভাঙার চেষ্টার প্রমাণ পেয়েছি। অন্যান্য আসবাব ঠিক দেখা গেছে।

ব্যাংকের সিসি ক্যামেরার ভিডিও রেকর্ডারের হার্ড ডিস্ক পাওয়া যায়নি বলে জানান তিনি।

ব্যাংকের ভল্ট পরীক্ষা না করা পর্যন্ত ওই অফিসে পুলিশি নিরাপত্তা থাকবে বলেও পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

ডবলমুরিং থানার ওসি জানান, দুপুরের পালার নিরাপত্তাকর্মী ব্যাংকের গেইটে এসে ওই সময় দায়িত্বরত নিরাপত্তাকর্মী নওশাদ মিয়াকে (৪৩) অচেতন অবস্থায় দেখতে পায়। তখন তিনি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করেন। পরে ব্যাংকের কর্মকর্তারা পুলিশে খবর দেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা