,

ভোটের অংকে ভুল করেছে বিএনপি : তথ্যমন্ত্রী

news-image

পাবনা প্রতিনিধি : তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সম্প্রতি অনুষ্ঠিত ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি হয়নি। কম ভোট পরার ক্ষেত্রে বিএনপি অনেকাংশে দায়ী। বিএনপি মানুষের মধ্যে দ্বিধা ও আশংকা সৃষ্টি করেছে যার ফলে ১০/১৫ শতাংশ ভোট কম পরেছে। সিটি কর্পোরেশন নির্বাচনে ১৯ শতাংশ নয় ৩০ শতাংশের বেশী ভোট পরেছে। বিএনপি ভোটের অংকে ভুল করেছে।

শুক্রবার সকালে পাবনা সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, অনেক উন্নত দেশের তুলনায় ভালো ভোট হয়েছে। ইভিএম এ ভোট কারচুপির সুযোগ নাই। ফিঙ্গার না মিললে ভোট দেয়ার সুযোগ নাই। ফিঙ্গার প্রিন্ট না মেলায় প্রধান নির্বাচন কমিশনারকেও ভোট দিতে বিড়ম্বনায় পড়তে হয়েছে। একজনের ভোট অন্যজন দেয়ারও সুযোগ নাই।

তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর কারণে সারা বিশ্বে সংবাদ মাধ্যমগুলোকে প্রতিযোগিতা করতে হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ করার জন্য নয়, নিয়ম নীতির মধ্যে আনার জন্য কাজ চলছে। বর্তমানে কিছু বিজ্ঞাপন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে যাচ্ছে। এব্যাপারে করের আওতায় আনার জন্য কাজ কাজ চলছে।

তথ্যমন্ত্রী আরো বলেন, মির্জা ফকরুল ইসলাম আলমগীরের কথায় মনে হয় কোন প্রাইভেট কোম্পানীর টাকা সরকারের ঘরে যাচ্ছে। অর্থ ব্যবস্থাকে নিয়মনীতির মধ্যে আনার জন্য যে সকল সরকারী সংস্থায় অতিরিক্ত টাকা অর্থাৎ যে সকল টাকা প্রয়োজন হয় না সে সব টাকা নেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম এমপি, সাংগাঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, পাবনা-২ আসনের সংসদ সদস্য আহম্মেদ ফিরোজ কবির, স্কয়ার ট্রয়রেট্রিজ এর ব্যবস্থাপনা পরিচালন অঞ্জন চৌধুরী পিন্টু, পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল, পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ, পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম প্রমূখ।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা