,

করোনাভাইরাসের মধ্যেও প্রেমের টানে বাঙালি যুবকের কাছে চীনা তরুণী

news-image

নিউজ ডেস্ক : সাত বছর আগে চীনে গিয়ে এক তরুণীর প্রেমে পড়ে যান পশ্চিমবঙ্গের মেদিনীপুরের এক যুবক। দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কের পর বিয়ের সিদ্ধান্ত নিলেন যুগল। এর মধ্যে চীনা তরুণী চলে আসলেন মেদিনীপুরে।

এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকা জানায়, মঙ্গলবার পূর্ব মেদিনীপুরে বসে তাদের বিয়ের আসর। বাঙালি প্রেমিক পিন্টু জানাকে স্বামী হিসেবে গ্রহণ করেন চীনা তরুণী এঞ্জেল পিং। পরদিন আয়োজন করা হয় বউভাতের।

জানা যায়, চীনের গোয়াং প্রদেশে জামাকাপড়ের ব্যবসা করেন পিন্টুর মামা। সেখানেই কাজ করতে গিয়েছিলেন পিন্টু। গোয়াং প্রদেশের বাসিন্দা এঞ্জেলদেরও পোশাকের ব্যবসা। সেই সূত্রে দু’জনের দেখা-সাক্ষাৎ ও ভাষার বাধা পেরিয়েই প্রেম। পরে তারা ঘর বাঁধার সিদ্ধান্ত নেন। সম্মতি মেলে দুই পরিবারেরও।

বিয়েতে এঞ্জেল সাজেন লাল শাড়ি, চেলি, গয়নায়। আর চীন থেকে নবদম্পতিকে মোবাইলের ভিডিও কলে আশীর্বাদ করলেন এঞ্জেলের পরিবারের সদস্যরা।

বিয়েতে তাদের হাজির থাকার কথা থাকলেও চীনের ভয়াবহ করোনাভাইরাসের কারণে দেশ ছাড়তে পারেননি তারা। এর মধ্যে ভারত ও চীনের মধ্যে বিমান চলাচলও স্থগিত হয়ে গেছ।

এঞ্জেল বলেন, ‘আমার পরিবার খুশি এবং সুস্থই আছে। তবে ভাইরাসের ভয়ের কারণে তারা আমার বিয়েতে অংশ নিতে আসতে পারেননি।’

বিয়ের পর কি তারা চীনে ফিরে যাবেন, এমন প্রশ্নে এঞ্জেল বলেন, ‘আমরা ফিরে তো যাবই কিন্তু কখন যেতে পারব জানি না। সবকিছু মিটে গেলে আমরা ওখানে গিয়ে রেজিস্ট্রি এবং বাকি সবকিছু শেষ করব।’

জিয়াকির স্বামী পিন্টু জানান, চীনেও একটি অনুষ্ঠান হবে বিয়ের পরে। পিন্টু বলেন, ‘করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এঞ্জেলের পরিবার বিয়েতে আসতে পারেনি। পরে চীনে গিয়ে আমাদের আরও একটি অনুষ্ঠান করতে হবে।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য