,

কাশ্মীর নিয়ে ওআইসিতে আলোচনার প্রস্তাবে নারাজ সৌদি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইসলামি সহযোগী সংস্থা (ওআইসি)-তে কাশ্মীর নিয়ে আলোচনার অনুরোধ জানিয়ে পাকিস্তানের প্রস্তাব আবারও প্রত্যাখ্যান করল সৌদি আরব।

দ্য হিন্দু জানায়, মুসলিম দেশগুলোর সংস্থা ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে কাশ্মীর ইস্যু নিয়ে আলোচনার জন্য অনুরোধ জানিয়েছিল পাকিস্তান। দেশটির প্রস্তাবে সায় দেয়নি সৌদি আরব।

এর আগেও ওআইসির প্রতি এমন প্রস্তাব রেখেছিল ইসলামাবাদ। ডিসেম্বরে পাকিস্তান দাবি করে, ওআইসিতে কাশ্মীর নিয়ে বিশেষ একটি অধিবেশনের জন্য সৌদি আরবকে তারা রাজি করাতে সক্ষম হয়েছে।

কিন্তু ওআইসির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য না পাওয়া যাওয়া এ নিয়ে সংশয় তৈরি হয়।

বৃহস্পতিবার পাকিস্তানের প্রভাবশালী দৈনিক ডন এক প্রতিবেদনে জানায়, কাশ্মীর ইস্যুতে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে সৌদি আরব।

ফলে ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে আগামী সম্মেলনে কাশ্মীর নিয়ে কোনো আলোচনা থাকছে না।

রবিবার ওআইসির সদর দপ্তর জেদ্দায় সংস্থাটির শীর্ষ কর্মকর্তাদের একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে আগামী সম্মেলন নিয়ে আলোচনা হবে।

এদিকে দুইদিন আগে মালয়েশিয়ায় সফরে গিয়ে ইমরান খান ওআইসির কঠোর সমালোচনা করেন।

তিনি বলেন, ‘আমরা চাই না মুসলিম দেশগুলো একসঙ্গে এসে লড়াই করুক, তবে অন্য সম্প্রদায়ের মতো স্বার্থরক্ষার কাজটি করুক।’

পাক প্রধানমন্ত্রী বলেন, ‘১৩০ কোটি মুসলিম থাকা সত্ত্বেও লিবিয়া, সোমালিয়া, সিরিয়া, ইরাক, আফগানিস্তানসহ গোটা বিশ্বে মুসলিমরা ভুগছে। এসবের কারণ হলো আমাদের কোনো আওয়াজ নেই এবং আমাদের মধ্যে পুরোদমেই বিভক্তি। কাশ্মীর ইস্যুতে ওআইসির সম্মেলন নিয়ে আমরা এক অবস্থানে আসতে পারিনি।’

মুসলিমদের নিপীড়নের এই ভয়াবহ সমস্যা সমাধানে মুসলিম দেশগুলোর সম্মিলিত ও দৃঢ় প্রতিবাদই জবাব হতে পারে জানিয়ে তিনি বলেন, ‘একমাত্র সমাধান হলো মিয়ানমার ও কাশ্মীরে যা ঘটছে তার বিরুদ্ধে মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়া, যেখানে কেবল ধর্মের জন্য কেউ নিপীড়িত হচ্ছে।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য