,

স্থানীয়রা রোহিঙ্গাদের কারণে মানসিকভাবে বিপর্যস্ত : তাজুল

news-image

নিউজ ডেস্ক : স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, রোহিঙ্গাদের কারণে স্থানীয়রা মানসিক ও পারিবারিকভাবে বিপর্যস্ত। স্থানীয় ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতার জন্য আন্তর্জাতিক সংস্থাসহ দেশি-বিদেশি এনজিওদের এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, ‘পাশাপাশি দ্রুত রোহিঙ্গাদের স্বদেশে ফেরত পাঠানোর জন্য উন্নয়ন সহযোগীদের আন্তর্জাতিক পর্যায়ে বেশি ভূমিকা রাখতে হবে। রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক। তাদের মানবিক দৃষ্টিকোণ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয় দিয়েছেন। রোহিঙ্গাদের এখানে অস্থায়ীভাবে থাকার ব্যবস্থা করা হয়েছে। একজন মানুষ সুন্দরভাবে বাঁচার জন্য যা প্রয়োজন তার সবকিছুর ব্যবস্থা করা হবে। রোহিঙ্গা শরণার্থীরা যেন স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে মিশে না যায় সে জন্য সরকার কাঁটাতারের বেড়া দিয়ে রোহিঙ্গা ও স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করেছে’।

তাজুল ইসলাম বলেন, ‘রোহিঙ্গাদের কারণে ক্ষতিগ্রস্ত কক্সবাজারে পরিবেশ, পানি, জলাশয় এবং বর্জ্যব্যবস্থাপনা উন্নয়নে আরো বেশি কাজ করতে হবে’। শুক্রবার সকাল ১০টায় উখিয়ার কুতুপালাং রোহিঙ্গা ক্যাম্প-৪ এক্সটেনশনের স্থানীয় জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর কর্তৃক সুপেয় পানির পাম্প উদ্বোধন করেন মন্ত্রী। পরে মন্ত্রী ক্যাম্প-২০ এক্সটেনশনের ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্ট প্রকল্প’ (এলজিইডি অংশ) ও ফুড ডিস্ট্রিবিউশন পয়েন্ট উদ্বোধন করেন।

মন্ত্রী তাজুল ইসলাম রোহিঙ্গা শিবিরের বেশ কয়েকটি পরিবারের সঙ্গে আলাপ করেন।

তিনি উখিয়ার ময়নারঘোনা রোহিঙ্গা ক্যাম্প-১২ আইএমও পরিচালনাধীন সুপেয় পানির পাম্প কার্যক্রম পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলাল উদ্দিন আহমদ, স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরে প্রধান প্রকৌশলী সুশংকর আচার্য, জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. সাইফুর রহমান, অতিরিক্ত শরণার্থী ত্রাণ প্রত্যাবাসন কমিশনার শামসুদ্দোজা, মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক এসএম সরওয়ার কামাল, উখিয়া উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আমিমুল এহসান খান, নিবার্হী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান রুবেল, উখিয়া থানার ওসি আবুল মনছুর ও দাতা সংস্থা ক্যাম্প ইনচার্জ এনজিও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য