,

২৩৩ রানে থেমে গেল বাংলাদেশের ইনিংস

news-image

স্পোর্টস ডেস্ক : দুই ওপেনিং ব্যাটসম্যানের ব্যর্থতার পর মিডল অর্ডারের কিছুটা স্বস্তির আভাস পাওয়া গেলেও আশাব্যঞ্জক কিছু হলো না। পাকিস্তানের বোলারদের সামনে প্রথম ইনিংসে বড় সংগ্রহ দাঁড় করানোর আগেই অলআউট বাংলাদেশ।

শুক্রবার রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিনই ২৩৩ রানেই গুঁড়িয়ে গেছে মুমিনুল হকের দল। এই সংগ্রহে বড় অবদান মোহাম্মদ মিঠুনের। উইকেট ছাড়ার আগে টেস্ট ক্রিকেটে দ্বিতীয় অর্ধশতক হাঁকিয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান।

মাত্র তিন রানে দুই ওপেনারকে হারিয়ে দিনের শুরুতেই বড় ধাক্কা খায় বাংলাদেশ। রানের খাতা খুলার আগেই ফেরেন অভিষিক্ত সাইফ হাসান। আর বিসিএলে পূর্বাঞ্চলের হয়ে তিনশো ছাড়ানো ইনিংস খেলা অপর ওপেনার তামিম ইকবাল পাকিস্তানে ব্যর্থতার পরিচয় দিলেন। তিন রান করেই মোহাম্মদ আব্বাসের বলে এলবিডব্লিউ হন অভিজ্ঞ এই ওপেনার।

বড় ইনিংস খেলার দিকে ছুটছিলেন তিনে নামা নাজমুল হোসে শান্ত। কিন্তু অর্ধশতকের খুব কাছে গিয়ে ফিরতে হয় তাকে। আব্বাসের বলে কট বিহাইন্ড হওয়ার আগে ১১০ বলে ছয় চারে করেন ৪৪ রান।

বিসিএলে পূর্বাঞ্চলের হয়ে শতক হাঁকিয়ে নিজেকে প্রস্তুত করা অধিনায়ক মুমিনুলও ফিরেছেন থিতু হয়ে। শাহীন শাহ আফ্রিদির বলে কট বিহাইন্ড হওয়ার আগে ৫৯ বলে পাঁচ চারে করেন ৩০ রান।

মিডল অর্ডারের অন্যতম স্তম্ভ মাহমুদউল্লাহও পেসার শাহিনের শিকার। থার্ড স্লিপে আসাদ শফিককে ক্যাচ দেওয়ার আগে ৪৮ বলে ২৫ রান করেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।

সম্ভাবনা দেখিয়ে ফিরেছেন লিটন দাসও। হারিস সোহেলের বলে এলবিডব্লিউ হয়ে আউট হওয়ার আগে ৪৬ বলে সাত চারে ৩৩ রান করেন তিনি।

বাংলাদেশের হয়ে মান বাঁচানো ইনিংস খেলেছেন মিঠুন। দলীয় ২৩৩ রানে উইকেট ছাড়ার আগে ১৪০ বলে সাত চার ও এক ছক্কায় ৬৩ রান করেন ছয় নম্বরে নামা এই ব্যাটসম্যান। এই ইনিংস খেলার পথে ষষ্ঠ উইকেটে লিটনকে নিয়ে ৫৪ ও সপ্তম উইকেট জুটিতে তাইজুলকে (২৪) নিয়ে ৫৩ রানের জুটি গড়েন মিঠুন।

পাকিস্তানের বোলারদের মধ্যে সবচেয়ে সফল শাহীন শাহ। ৫৩ রানে চারটি উইকেট নেন এই টিনএজ পেসার। দুটি করে উইকেট নেন পেসার মোহাম্মদ আব্বাস ও স্পিনার হারিস সোহেল। একটি উইকেট নাসিম শাহর।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য