,

যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন রংপুরের নাজু

news-image

রংপুর ব্যুরো : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১১৪ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সহ-সাধারণ সম্পাদক পদ পেয়েছেন রংপুরের নাজমুল আলম নাজু। তাকে রংপুর বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে। এই কমিটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুমোদন করেন বলে দলীয় সূত্রে জানাগেছে।

বৃহস্পতিবার অনুমোদন দেওয়া ওই কমিটির সহ-সাধারণ সম্পাদক পদ পেয়েছেন নাজমুল আলম নাজু। তাকে রংপুর বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে। তিনি বর্তমানে রংপুর জেলা যুবদলের সভাপতি পদে দায়িত্ব পালন করে আসেছেন।

দলী সূত্র জানায়, ১৯৮৫ সালে ছাত্রদলের সদস্য হিসাবে রাজনীতি শুরু করেন তিনি। পরে ১৯৮৮ সালে রংপুর জেলা ছাত্রদলের অর্থ সম্পাদক, ১৯৯২ সালে রংপুর শহর ছাত্রদলের সভাপতি ও ১৯৯৮ সালে রংপুর জেলা ছাত্রদলের সভাপতি নির্বাচিত হন। ২০০৫ সালে রংপুর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হন। ২০১৪ সালে রংপুর মহানগর বিএনপির প্রতিষ্ঠকালীন কমিটির যুব বিষয়ক সম্পাদক নির্বাচিত হন। সর্বশেষ ২০১৮ সালে তিনি রংপুর জেলা যুবদলের সভাপতি নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন পদে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন।

সাইফুল আলম নীরব ও সুলতান সালাহ উদ্দীন টুকুর এই কমিটিতে সহ-সভাপতি রাখা হয়েছে ৩১ জনকে। যুগ্ম সম্পাদক হিসেবে রাখা হয়েছে ২১ জনকে, ৩১ জনকে রাখা হয়েছে সহ-সম্পাদকের পদে। সহ-সাংগঠনিক সম্পাদক রাখা হয়েছে ২৫ জনকে। দপ্তর সম্পাদকের সাথে রাখা হয়েছে ২ জন সহ-দপ্তর সম্পাদক।

এদিকে কেন্দ্রীয় কমিটিতে রংপুর বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক পদে রংপুর জেলা যুবদলের সভাপতি নাজুমুল আলম নাজু নির্বাচিত হওয়ায় রংপুর মহানগর ও বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য