,

কসবায় তৃতীয় দিনেও কমেনি নলকূপের পানি-বালু ও গ্যাসের তীব্রতা, গাছ ও দেয়াল ধসে পড়েছে

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় একটি বিদ্যালয়ের নলকূপের কূপ থেকে তীব্র বেগে অব্যাহতভাবে পানির সঙ্গে বালু ও গ্যাস বের হচ্ছে। ঘটনার দুইদিন পেরিয়ে গেলেও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় স্থানীয়দের মাঝে কিছুটা আতঙ্ক দেখা দেয়। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে বিদ্যালয়টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিদ্যানগর গ্রামের শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য সুপেয় পানির ব্যবস্থা করতে নতুন নলকূপ বসানোর উদ্যোগ নেয় বিদ্যালয় কর্তৃপক্ষ। নলকূপ বসানোর জন্য কূপ খননের পর গত বুধবার সকাল ৮টা থেকে হঠাৎ করে বিকট শব্দে ওই কূপ থেকে পানির সঙ্গে বালু ও গ্যাস বের হতে থাকে। তীব্র বেগে অনবরত বালু ও গ্যাস বের হওয়ার কারণে শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য বিদ্যালয়টি বন্ধ ঘোষণা করা হয়।

পাশাপাশি লাল নিশান টানিয়ে দেয়া হয় চারপাশে। ঘটনার খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার বাপেক্সের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে। তারা বালু ও গ্যাসের নমুনা সংগ্রহ করে বিষয়টি ৭২ ঘণ্টা পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত দেবেন বলে জানিয়েছেন।

এদিকে বালু ও গ্যাসের প্রভাবে শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে বিদ্যালয়ের দুটি গাছ পশ্চিম পাশের সীমানাপ্রাচীরের দেয়ালের একাংশ ধসে পড়েছে।

শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল মামুন ভূইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২ ফেব্রুয়ারি নলকূপ বসানোর কাজ শুরু করেন শ্রমিকরা। প্রায় সাড়ে পাঁচশ ফুট খননের পর পানির স্তর পাওয়া যায়। এরপর বুধবার সকালে পানির ফিল্টার পাইপ স্থাপনের জন্য পাইপ উপরের দিকে তুলতে গেলে হঠাৎ করে বিকট শব্দে পানির সঙ্গে বালি ও গ্যাস বের হতে থাকে। এ ঘটনায় বিদ্যালয় ভবন ঝুঁকিতে রয়েছে। শুক্রবার দুপুরে বিদ্যালয়ের গাছ ও সীমানাপ্রচীরের দেয়ালের একাংশ ধসে পড়ে। সময় যত যাচ্ছে বিষয়টি নিয়ে তত উদ্বেগ বাড়ছে আমাদের।

কসবার সালদা গ্যাস ফিল্ডের প্ল্যান্ট অপারেটর রেজাউল করিম বলেন, পানি ও গ্যাসের বেগ এখনও কমেনি। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। বিষয়টি নিয়ে বাপেক্সের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মধ্যে দফায় দফায় বৈঠক চলছে। শনিবার সকাল ৮টায় ৭২ ঘণ্টা পূর্ণ হবে। এর মধ্যে পরিস্থিতি স্বাভাবিক না হলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা