,

বাকিরাও চীন থেকে দেশে ফিরছেন

news-image

ডেস্ক রিপোর্ট : প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে চীনে; চীন থেকে তা ছড়িয়েছে বিশ্বের প্রায় ২৫টি দেশে। এমন সংকটপূর্ণ অবস্থায় চীন ছাড়ছেন বিভিন্ন দেশের নাগরিকরা।

বেশ কয়েকটি দেশের নাগরিকরা এরই মধ্যে চীন ছেড়ে নিজ দেশে ফিরে গেছেন, যারা বাকি রয়েছেন তারাও ফেরার পরিকল্পনা করছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

চীনের হুবেই প্রদেশের উহান থেকে বৃহস্পতিবার সিঙ্গাপুরে ফিরেছেন ৯২ জন। শুক্রবার আরও একটি ফ্লাইটে উহান থেকে কয়েকজনের ফেরার কথা রয়েছে বলে দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, দুটি বিমানে বৃহস্পতিবার প্রায় ৩শ’ যাত্রী আমেরিকার উদ্দেশে উহান ছাড়ে। এরমধ্যে একটি ফ্লাইটে ৬০ জনের বেশি কানাডার নাগরিকও রয়েছেন। এছাড়া ৩৫০ যাত্রী ফিরেছেন আগে; যাদের পৃথক করে রাখা হয়েছে।

চীন থেকে দেশে ফিরেছেন উজবেকিস্তানের ২৫১ নাগরিক। তাদের পৃথক করে রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে। যাত্রী নিয়ে নিউজিল্যান্ডে ফিরেছে একটি বিমান। উহান থেকে তাইওয়ানে ফিরেছেন প্রায় ৫শ’ মানুষ। দুইটি বিমান উহান থেকে ব্রাজিলে যাত্রী নিয়ে ফিরেছে।

ইতালি কর্তৃপক্ষ জানিয়েছে, উহান থেকে ৩ ফেব্রুয়ারি ফিরেছেন তাদের ৫৬ নাগরিক। একটি সামরিক হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে তাদের।

উহান থেকে অস্ট্রেলিয়া ফিরেছেন ২৪৩ জন, সৌদিতে ফিরেছেন ১০ শিক্ষার্থী, ইন্দোনেশিয়ায় ফিরেছেন ২৪৩ জন আর দক্ষিণ কোরিয়ায় ফিরেছেন ৩৬৮ জন। উহান থেকে জাপানে ফিরেছেন ৫৬৫ জন। ৮৩ ব্রিটিশ নাগরিক এবং ২৭ জন ইউরোপীয় ইউনিয়নের নাগরিক যুক্তরাজ্যে ফিরেছেন সম্প্রতি।

৮৩ নাগরিককে চীন থেকে ফিরিয়ে নিয়েছে কাজাকিস্তান, শতাধিক যাত্রী নিয়ে শিগগিরই চীন ছাড়বে জার্মানির একটি সামরিক বিমান। চীন থেকে মরক্কো ফিরবেন একশ’ জন; স্পেনও তাদের নাগরিকদের ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছে।

শুক্রবার ১৭৬ জনকে নিয়ে কানাডায় ফেরার কথা রয়েছে একটি বিমানের; দেশটির বাকি নাগরিকদের চীন থেকে ফেরাতে আরও একটি বিমান প্রয়োজেন হতে পারে। এছাড়া রাশিয়া, নেদারল্যান্ডও চীনে অবস্থান করা তাদের নাগরিকদের দেশে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে।

বেশ কিছু নাগরিককে দেশে ফিরিয়ে নিয়ে পৃথক করে রেখে পর্যবেক্ষণ করছে ফ্রান্স আর ১৩৮ জনকে নিয়ে দেশে ফিরেছে থাইল্যান্ডের একটি বিমান।

করোনাভাইরাস সংক্রমিত উহান থেকে সম্প্রতি ৩১২ জনকে ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা