,

সমাবেশের অনুমতি পেল বিএনপি

news-image

নিউজ ডেস্ক : কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ করার অনুমতি পেয়েছে দলটি। শনিবার দুপুর ২টায় নয়াপল্টনে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশের অনুমতি পেলো বিএনপি।

বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী সমকালকে জানান, সমাবেশ করার অনুমতির জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলামকে আমরা চিঠি দিয়েছিলাম। আজ (শুক্রবার) তাদের পক্ষে থেকে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে।

এ সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার কারাবন্দিত্বের দুই বছর পূর্ণ হবে। দিবসটি উপলক্ষে গত ৪ ফেব্রুয়ারি সমাবেশ করার ঘোষণা দেন মির্জা ফখরুল।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের সাজা দেন আদালত। এ কারাদণ্ডাদেশ বাতিল চেয়ে করা আপিলের রায়ে সাজা বাড়িয়ে ১০ বছর করেন উচ্চ আদালত।

খালেদা জিয়ার বিরুদ্ধে বর্তমানে ৩৩টি মামলা চলছে। দুর্নীতির মামলায় কারাবন্দি অসুস্থ বিএনপি চেয়ারপারসনকে গত বছরের ১ এপ্রিল চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য