,

এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের শিশুরা খেলায় মেতেছিল

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অংশ নেওয়া ৬০ মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিয়েছে এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার দিনব্যাপী রাজধানীর মোহম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ খেলার মাঠে বিদ্যালয়টির তৃতীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে তাদের এ সম্মানা দেওয়া হয়।

মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন এবং ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য সাদেক খান। এ সময় তিনি শিক্ষার্থীদের খেলাধুলা, শিক্ষার মান এবং বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের ভূয়সী প্রশংসা করেন।

বিদ্যিালয়টির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খান মোহাম্মদ আখতারুজ্জামানের সভাপতিত্বে সাদেক খান বলেন, ‘মুজিব বর্ষের একটা অংশ হতে পেরে আমরা গর্বিত। কেননা বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সূত্রে গাঁথা। বঙ্গবন্ধুর জন্ম না হলে কোনোদিন বাংলাদেশ হতো না।’

অনুষ্ঠানে উপস্থিত অন্তত ৬০ জন মুক্তিযোদ্ধা, ১ হাজার ৪০০ শিক্ষার্থীর ১৪৫টি ইভেন্ট ও আটটি টুর্নামেন্ট, পাঁচ হাজারের বেশি অতিথিদের অংশগ্রহণ এবং উপভোগের জন্য সবাইকে ধন্যবাদ জানান বিদ্যালয়টির হেড অব স্কুল ও এমডি মোহাম্মদ আনিসুর রহমান (সোহাগ)। অনুষ্ঠানটি সফল করার জন্য শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের কৃতজ্ঞতা জানান এই শিক্ষাবিদ ও লেখক।

এই প্রতিযোগিতায় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালক (অর্থ) গোলাম মোস্তফা, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ডিরেক্টর অপারেশন্স জুনাইদ আহমেদ, ব্রিটিশ কাউন্সিলের গ্লোবাল বিজনেস ডাটা এনালালাইসিস ম্যানেজার সাউদ আল শামস, পিয়ারসন এডেক্সেলের কান্ট্রি ম্যানেজার সাইদুর রহমান, পিয়ারসন এডেক্সেলের রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন লিটন, ভিক্টোরিয়া হেলথ কেয়ার লিমিটেডের চেয়ারম্যান তানভীর রহমান, এলোহা বাংলাদেশের ব্যবস্থপনা পরিচালক আলী হায়দার চৌধুরী, অনলাইন ফাউন্ডেশনের চেয়ারম্যান খান মোহাম্মদ আইয়ুব আলী, ভাইসচেয়ারম্যান সেরাজুল ইসলাম, ইসলামিক স্কলার মুফতি কাজী মোহাম্মদ ইবরাহীম, ড. আবুবকর মোহাম্মদ জাকারিয়া, ড. মাঞ্জুরে এলাহি, ড. মোহাম্মদ সাইফুল্লাহ আল মাদানি, প্রফেসর মোক্তার আহমেদ, গালফ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রাজ্জাক আলী, ওয়ান সটার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল লতিফ মীর, মোহাম্মদ আলী খান অ্যাডুকেশন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ আলী খান। এ ছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা